Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে মতবিনিময় করলেন সরওয়ার হোসেন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 7 December, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সিলেটে মতবিনিময় করলেন সরওয়ার হোসেন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক শুভ প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক সরওয়ার হোসেন বলেছেন, আমি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ১/১১এর সময় কারা নির্যাতিত হয়েছি। রাজনীতির মাধ্যমেই আমি বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের কল্যাণে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আরও ব্যাপকভাবে কাজ করতে চাই। উন্নয়নের মাধ্যমে সারাদেশের মত সিলেট-৬ আসনের চেহারা বদলে দিতে চাই।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরওয়ার হোসেন বলেন, জনপ্রতিনিধি না হয়েও আমি সরকারী বিভিন্ন খাত থেকে ও নিজস্ব অর্থায়নে এলাকায় ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। গ্রামীণ রাস্তা, খালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসার ছোটখাটো উন্নয়ন করেছি। যা অনেক জনপ্রতিনিধিও করতে পারেননি। মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের সুখে-দুখে। বিশেষ করে প্রধানমন্ত্রীর তহবিল থেকে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য কোটি কোটি টাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষদের এনে দিয়েছি। এটি আরও বেশি করে করতে চাই। তিনি বলেন, বিগত করোনা ও বন্যার সময় আমি এলাকা ছাড়িনি। দুই উপজেলার প্রত্যেকটি ঘরে আমি গিয়েছি। যার যা প্রয়োজন তা দেয়ার চেষ্টা করেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি উপজেলায় যখন উন্নয়নের জয়যাত্রা চলছে। এমন সময়ে সিলেট-৬ আসনের দুই উপজেলা উন্নয়ন বঞ্চিত রয়েছে। দুই উপজেলায় কাজ করতে গিয়ে যা আমার মনে হয়েছে এবং নানা মাধ্যম থেকেও আলোচনায় এসেছে। উন্নয়ন বঞ্চিত এসব এলাকায় বৃহৎ পরিসরে কিছু করা দরকার।

দুই উপজেলার প্রবাসীরা বারবার তাগিদ দেয়ায় তিনি সংসদ সদস্য প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে বলেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম, পেলাম না। পরে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এলাকায় যাদের গ্রহণযোগ্যতা আছে, তারা স্বতন্ত্র প্রার্থী হতে। তাছাড়া নেতাকর্মিদেরও নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া যাদের গ্রহণযোগ্যতা বেশি, তাদের পক্ষে কাজ করতে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরওয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্টু ও নিরপেক্ষ হবে। আমিও তা বিশ্বাস করি। সুন্দর ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ আছে। নির্বাচন নিয়ে মানুষের মাঝে উৎসাহ-উদ্দিপনা দেখা দিয়েছে। ভোটাররা ভোট দিবে, তাই নির্বাচিত হলে জনগনের ভোটের মাধ্যামেই হতে হবে। অন্য কোন পথ নেই। আমি মনে করি, গত ১০-১২ বছর মানুষ আমাকে তাদের সুখে, দুখে কাছে পেয়েছে। তাই আগামী ৭ ডিসেম্বর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ দলমত নিবর্েিশষে আমাকেই তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় তার সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল বারী ও যুক্তরাজ্য প্রবাসী সাহেদ হোসেন। এসময় সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৭,২০২৩//

Tags: সিলেটে মতবিনিময়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু

Next Post

দুই বাসের রেশারেশিতে বিসিএস ক্যাডারের প্রাণ গেল

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
দুই বাসের রেশারেশিতে বিসিএস ক্যাডারের প্রাণ গেল

দুই বাসের রেশারেশিতে বিসিএস ক্যাডারের প্রাণ গেল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist