Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ষড়যন্ত্র ও অপপ্রচার করে নৌকার বিজয় ঠেকানো যাবে না : জর্জ

সাইফুল by সাইফুল
Thursday, 28 December, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ষড়যন্ত্র ও অপপ্রচার করে নৌকার বিজয় ঠেকানো যাবে না : জর্জ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বর্তমান সংসদ সদস্য, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নৌকার প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন, আবদুর রউফের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইতিহাস চার দশক। একই ধারাবাহিকতায় স্বতন্ত্র ভোট করেন। 

প্রতিবার সংসদ নির্বাচনের ৬ থেকে ৮ মাস আগে উনার আবির্ভাব হয়। স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে কিছু লোকজনকে সাথে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করে বেড়ান। নির্বাচনে নির্মমভাবে পরাজিত হয় এবং  পরেরদিনেই এলাকা ছেড়ে পালিয়ে যান। আবারও নির্বাচনের আগে আবির্ভাব হয়। বারবার মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়। 

এভাবে ৪০/৫০ ধরে একই কাজ করছে। আমার পূর্ব পুরুষদের সাথে করেছে। এখন বৃদ্ধ বয়সেও লজ্জাহীনভাবে আমার সাথে এমন করছে। মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্র করে নৌকার বিজয় ঠেকানো যাবে না। খোকসা কুমারখালীর মানুষ একইভাবে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দেবেন। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কুষ্টিয়ার কুমারখালীতে তার দলীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পেক্ষপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময়  আওয়ামীলীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নৌকার প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আরও  বলেছেন, স্বাধীন হওয়ার আগে থেকে ৫২ বছর ধরে খোকসা কুমারখালীর নেতৃত্ব আমরা ধারাবাহিকভাবে দিয়ে আসছি৷ ফলে এই অঞ্চলের মাটি-মানুষের শেকড়ের ভিতর আমাদের অবস্থান। মানুষের সাথে আমাদের আনন্দ, বেদনা, ভালোবাসার মাধ্যমে বন্ধন সৃষ্টি হয়েছে। এ বন্ধন ছিন্ন করার জন্য ইতিপূর্বে অনেকেই চেষ্টা করেছে। যারা যড়যন্ত্র করেছে তারাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। 

মাননীয় প্রধানমন্ত্রী একটা শান্তি শৃঙ্খলা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। আমাদের প্রতিপক্ষ জামায়াত বিএনপি নাশকতার মধ্য দিয়ে এ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ঘাড়ের ওপর জামায়াত বিএনপি উঠে সন্ত্রাসী নাশকতা নৈরাজ্য করবে। এটা খুবই স্বাভাবিকভাবে অনুমান করা যায়। এজন্য নাশকতাকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত হাতে দমন করবে। 

জর্জ এমপি বলেন, নেত্রীর নির্দেশনা পালন করা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর নৈতিক দায়িত্ব। যারা বিভ্রান্তি সৃষ্টি করছেন। আমার সময়কালের আগে বিগত ১০ বছরে খোকসা কুমারখালীতে যে উন্নয়ন হয়নি, আমার সময়কালে তাই হয়েছে। যদিও করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই বছর সমস্ত উন্নয়ন কাজ বন্ধ ছিল। তবুও আমার সময়কালে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি অত্যন্ত আশাবাদী এবারও নৌকা বিজয়ী হবে। বিজয়ের পরে খোকসা কুমারখালীর আপামর জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন সহ ব্যক্তি ও গৃহস্থালি পর্যায়ের উন্নয়ন সাধিত হবে এবং অত্যন্ত  গতিশীলভাবে ধারা অব্যাহত থাকবে। যেভাবে আমরা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যাচ্ছি। সেই আধুনিক সমৃদ্ধ বাংলাদেশে খোকসা কুমারখালী অনেকাংশে এগিয়ে থাকবে। খোকসা কুমারখালীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো। 

বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ প্রতিষ্ঠান, অনেক বড় দল। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল। এই দলের লাখো লাখো নেতাকর্মী রয়েছে। বাংলাদেশের সমস্ত অর্জন উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। কোনো ব্যক্তি যদি মনে করে বৃহৎ প্রতিষ্ঠানের চেয়ে বড় হয়ে গেছি, তার উপযুক্ত  ফল আগামী ৭ তারিখে পাবে। আওয়ামী লীগ থেকে পরিপুষ্ট হওয়ার পরে পদ পদবী নিয়ে বসে থাকবেন, মোটাতাজা হয়ে মনে করবেন দলের চেয়ে ব্যক্তি হিসেবে  বড় হয়ে গেছি। তার জবাব দেয়ার জন্য প্রতিষ্ঠানের মানুষ প্রস্তুত আছে। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

.সিলেটে মোবাইল চোর চক্রেরসন্ধান, ১৯ লাখ টাকার ফোন জব্দ

Next Post

কুলাউড়ায় ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত-৩

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
কুলাউড়ায় ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত-৩

কুলাউড়ায় ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত-৩

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist