Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রতিবাদের ঝড়

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 7 November, 2021.
in জাতীয় খবর
Reading Time: 2 mins read
0
বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রতিবাদের ঝড়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

এ ঘটনার পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এই ঘটনায় পুলিশের কাছে আটক চট্টগ্রামের পটিয়ার সাইফুল ইসলাম সাদ বলেছে, পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনা করে তাকে দিয়ে তা কার্যকর করার চেষ্টা করেছে।

এই অপচেষ্টাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শনিবার দিনভর দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে। এব্যাপারে স্থানীয় প্রতিনিধিরা খবর পাঠিয়েছেন।

নারায়ণগঞ্জ: একই ঘটনার প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ। এসময় সচেতন নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, যারা এই অপচেষ্টা করেছে তাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাই।’
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রাজশাহীঃ রাজশাহীর নগর ভবন মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কালের কণ্ঠ’র রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি আনভীরের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ সময় দৈনিক উত্তরা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত করিম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আনিসুজ্জামান, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সদস্য গুলবার আলী জুয়েল, সাংবাদিক আবুল কালাম আজাদ, সালাহউদ্দিন, খোকন, মাহবুবুল আলম, আব্দুল হাকিম, মিলন, রাজু, সামিউল ইসলাম বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুরঃ গাজীপুরের স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে গাজীপুর প্রেসক্লাবে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. খাইরুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও গাজীপুরে কালের কণ্ঠ’র প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দেশ দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ্ শামসুল হক রিপন, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান, দৈনিক বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার, গাজীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পলাশ মল্লিক, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার শেখ সফিউদ্দিন জিন্নাহ, বাংলানিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট মো. রাজীব সরকার প্রমুখ।

খুলনা: বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার ব্যবসায়ী নেতারা। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুল বলেন, বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর শুধু বাংলাদেশ নয় বিশ্বের সেরা উদ্যোক্তাদের কাতারে উঠে এসেছেন। এমন একজন স্বনামধন্য ব্যক্তিকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আটক ব্যক্তিসহ নেপথ্যে যারা জড়িত তাদের দ্রুত বিচার না হলে দুর্বার প্রতিরোধ ও গণ-আন্দোলন গড়ে তুলবে ব্যবসায়ীরা।

নরসিংদীঃ এই ঘটনার প্রতিবাদে নরসিংদীর সচেতন নাগরিক সমাজ একটা মানববন্ধন করেছে। মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায় বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী। তারা লাখ লাখ মানুষের কর্মসংস্থান করেছে । তাদের সুনামে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী বারবার তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছে। আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সাহেবকে যারা হত্যার পরিকল্পনা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হউক।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্থানীয় সাতদিনের কণ্ঠ পত্রিকার সম্পাদক হামিদুল হক আহাদ, ব্যবসায়ী নেতা শাকিল আহমেদ,
বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী শহর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মাছুম প্রমুখ।

বরিশাল: মহানগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সভাপতিত্বে এ কর্মসূচি থেকে বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি আনভীরের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজের আয়োজনে ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে টাঙ্গাইলের সরকারি মওলানা মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শহিদুজ্জামান মিয়া, সাংবাদিক বদিউজ্জামান, শাহআলম প্রামাণিক, আব্দুর রাজ্জাক, কাজল আর্য, আসাদুল ইসলাম বাবুল, কামাল হোসেন, আতোয়ার রহমান মিন্টু, আব্দুল আলীম, সৈয়দ সরোয়ার রাজুসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন।
এ সময় তাঁরা বলেন, ‘দেশের বিশিষ্ট শিল্পপতি, ক্রীড়া সংগঠক এবং মিডিয়ার কর্ণধার সায়েম সোবহান আনভীরকে একাধিবার হত্যাচেষ্টা ও পরিকল্পনার কথা শুনেছি। এ ঘটনা নিন্দনীয় ও ন্যাক্কারজনক। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার প্রয়োজন।’

উল্লেখ্য, সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনায় যুক্ত সন্দেহে গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে সাইফুল ইসলাম সাদকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের সময় সায়েম সোবহান আনভীরের ওপর হামলার প্রস্তুতি ছিল তার। এর আগে তাঁকে খাবারে বিষ মিশিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। হুইপ সামশুল হক ও তার ছেলে শারুন চৌধুরীর পরিকল্পনায় ছদ্মবেশে গিয়ে সায়েম সোবহান আনভীরকে হত্যার সুযোগ খুঁজছিলেন সাদ।
ভাটারা থানা সূত্র জানায়, আটক ওই যুবককে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রোববার রিমান্ড শুনানি হতে পারে।

Tags: বসুন্ধরার এমডিকে হত্যার চেষ্টা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া মেডিকেলের শিক্ষক-শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসের স্বাদ পাবেন বছরের শুরুতেই

Next Post

কুষ্টিয়ায় জেলা বিএনপি’র লিফলেট বিতরন

Related Posts

সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের
জাতীয় খবর

সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী
জাতীয় খবর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

জাতীয় খবর

Next Post
কুষ্টিয়ায় জেলা বিএনপি’র লিফলেট বিতরন

কুষ্টিয়ায় জেলা বিএনপি'র লিফলেট বিতরন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘অগ্নিপাখি’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনা

কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘অগ্নিপাখি’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনা

কুষ্টিয়ায় এখনোও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা !

কুষ্টিয়ায় এখনোও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা !

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist