Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দেশের দক্ষিণ অঞ্চলে বার্লি চাষের জন্য প্রায়োগিক গবেষণা চালিয়ে যাচ্ছে বাপার্ড

সাইফুল by সাইফুল
Wednesday, 7 February, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দেশের দক্ষিণ অঞ্চলে বার্লি চাষের জন্য প্রায়োগিক গবেষণা চালিয়ে যাচ্ছে বাপার্ড
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

 গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জ, পিরোজপুর , খুলনা, বাগেরহাট, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠিসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে  গমের বিকল্প হিসেবে বার্লি চাষের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবিস্থত বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)। 

এ বিষয়ে বাপার্ড নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে বাপার্ড তাদের একাডেমির কৃষি প্লটে পরীক্ষামূলক ভাবে বার্লি চাষের উপর  প্রায়োগিক গবেষণা শুরু করেছে। 

বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেদ হোসেন বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বারি) উদ্ভাবিত বারি বার্লি-৫, বারি বার্লি-৬, বারি বার্লি-৭, বারি বার্লি-৮ ও বারি বার্লি-৯ এই ৫টি জাতের বার্লি আরসিবিডি পদ্ধতিতে ছোট আকারে ২০টি প্লটে বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে ট্রায়াল দেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে এই ট্রায়ালে আমরা সফল হয়েছি। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াইয়ে কোন জাতটিতে পোকা মাকড় রোগ ব্যধি কম এবং ফলন বেশী হয় আমরা সে জাতটি বেছে নিবো। এই জাতটিকে চাষাবাদের জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করবো। 

তিনি আরো বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের কৃষিকে খাপ খাওয়াইয়ে নিতে প্রচলিত কৃষি থেকে কৃষকদের নিরর্ভতা কমিয়ে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে পারলে এ অঞ্চলের কৃষিতে নতুন মাত্রা যোগ হবে। 

বাপার্ডের পরিচালক (কৃষি) মোঃ মাহমুদুন্নবী বলেন, বার্লি কিছুটা লবনাক্ত সহনশীল ফসল। রবি মৌসুমে বার্লির চাষ করা হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে শীতকাল কম স্থায়ী হয়। এই শীতকালে অন্যান্য ফসল কম হলেও বার্লির চাষ ভালো হয়। দেশের দক্ষিণ অঞ্চলের বার্লির চাষ বাড়ানো সম্ভব হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি এ অঞ্চলে বার্লি নির্ভর অনেক শিল্প কলকারখানা গড়ে উঠবে। 

উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন,  আমাদের দক্ষিণ অঞ্চলের জলবায়ু ও মাটি বার্লি চাষের জন্য খুবই উপযোগী। কারণ বার্লি রবি মৌসুমের ফসল। এই বার্লি অনুর্ভর জমিতেও চাষ করা যায়। বার্লি লবনাক্ততা সহনশীল একটি ফসল। এই ফসল  যতেœই ফলে।  ৩ থেকে ৪ মাসের মধ্যেই চাষিরা বার্লি ঘরে তুলতে পারে। এটি চাষাবাদে খরচও কম। তাই বার্লি চাষে কৃষকদের এগিয়ে আসা উচিত। 

বাপার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ বোরহানুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উপর গুরুত্ব দিয়েছেন। তিঁনি কৃষিবিদ ও কৃষি বিজ্ঞানীদের বিলুপ্ত প্রজাতির ফসলগুলো গবেষণার মাধ্যমে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পালনে দেশের দক্ষিণ অঞ্চলে বার্লি চাষের জন্য আমরা প্রায়োগিক গবেষণা শুরু করেছি। ইতোমধ্যে আমরা অনেকটাই সফলও হয়েছি। আমরা আমাদের সফলতা কৃষকদের মাঝে ছড়িয়ে দিবো

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ ফেব্রুয়ারী ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় শাওন হত্যা চেষ্টা মামলয় দুই কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

Next Post

ধনবাড়ীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
ধনবাড়ীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

ধনবাড়ীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist