জাহিদ হাসান ঃ
কুষ্টিয়া ভেড়ামারায় রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি এ্যাডভোকেট আশরাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহবুব উল আলম হানিফ।
বিশেষ অতিথি ছিলেন, মাহবুবউল আলম হানিফ (এমপি)’র সহধর্মিণী ও কুষ্টিয়া লালন শাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ফৌজিয়া আলম, কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর ) আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি শাহিনুর রহমান, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর ডক্টর আমিনুল হক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
রহিমা আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক আসাদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, যুগ্ম- সাধারণ সম্পাদক ও পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
প্রিন্ট করুন








Discussion about this post