Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুয়াকাটায় অতিথি পাখি আর লাল কাঁকড়ার দেখতে পর্যটকদের ভিড়

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 13 February, 2024.
in জাতীয় খবর, ভ্রমণ তথ্য
Reading Time: 1 min read
0
কুয়াকাটায় অতিথি পাখি আর লাল কাঁকড়ার দেখতে পর্যটকদের ভিড়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া: ‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটা বাংলাদেশের দক্ষিনের অপুর্ব সুন্দর এক সমুদ্র সৈকত। এখানে একই স্থানে দাড়িয়ে সুর্যোদয় ও সুর্যাস্ত দেখা যায়। এছাড়া কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্পটের পাশাপাশি পর্যটকদের কাছে টানছে সমুদ্রের বুকে জেগে ওঠা ‘চর বিজয়’ এ অতিথি পাখি আর লাল কাঁকড়ার সৌন্দর্য।শীতের মৌসুম আসলেই অতিথি পাখির বিচরণ আর লাল কাঁকড়ায় মুখরিত থাকে এই চরটি। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা থেকে দণি-পূর্ব কোণে প্রায় ৪০ কিলোমিটার দূরে গভীর সাগরে জেগে ওঠা মনোমুগ্ধকর এক চর। চারদিকে অথৈ জলরাশি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে হরেক রঙের বিভিন্নি প্রকার অতিথি পাখির অবাধ বিচরণে মুখর থাকে। নীল দিগন্তের মাঝে এ এক অপরূপ সৌন্দর্যের হাতছানি। এছাড়াও এই চরটিতে রয়েছে সাদা ঝিনুকের ছড়াছড়ি। বন বিভাগের উদ্দোগে কিছু চারা গাছের রোপনে দূর থেকে ভ্রমণ পিপাসুর নজর কাড়ে দ্বীপটি।
জেলেরা স্থানীয়ভাবে এ দ্বীপটির নামকরণ করে ‘হাইরের চর’। ‘হাইর’ হলো মাছ ধরার জন্য জেলেদের নির্ধারিত সীমানা। তবে পর্যটক দলের সদস্যরা দ্বীপটির নাম দিয়েছেন ‘চর বিজয়’। ২০১৭ সালের বিজয়ের মাসে আবিষ্কার বলেই এই নাম। পরে জেলা প্রশাসকের উদ্যোগে বন বিভাগ ওই চরে গোল, ছইলা, কেওড়া ও সুন্দর গাছের চারা রোপন করে। বর্তমানে অস্থায়ী বাসস্থান তৈরি করে মাছ শিকার ও শুঁটকি প্রক্রিয়াজাত করছেন জেলেরা। বর্ষাকালে পুরো দ্বীপটি সাগরের জলরাশিতে ঢাকা পড়ে যায়। শীত মৌসুমে ডেরা তৈরি করে মাছ শিকার ও শুঁটকি করার জন্য জেলেরা এখানে তিন মাস থাকেন। দ্বীপটি পূর্ব-পশ্চিমে লম্বা। দৈর্ঘ্যে প্রায় ১০ কিলোমিটার। প্রস্থে ৩ কিলোমিটার। তবে জোয়ারের সময় দৈর্ঘ্যে ৩ কিলোমিটার এবং প্রস্থে ১ কিলোমিটার ।

কুয়াকাটা ট্যুরিজমের গাইড পরিচালক কে এম বাচ্চু বলেন, কুয়াকাটা থেকে মাত্র দেড় ঘন্টায় পৌঁছানো যায় চর বিজয়ে। এটি এখন দর্শনীয় পর্যটন স্পট হয়ে গেছে। প্রতি বছর শীতের মৌসুমে আমরা হাজার হাজার পর্যটক নিয়ে যাই সেখানে। অতিথি পাখি আর লাল কাঁকড়ার বিচরণ দেখতে প্রতিনিয়ত জনপ্রিয়তা বাড়ছে এই দ্বীপটির। বর্তমানে চরের আয়তন আরও বড় হচ্ছে এবং সবুজ বনায়ন তৈরি হচ্ছে।

কুয়াকাটা ভ্রমনে আসা কুষ্টিয়ার লিজা আক্তার (৩৪) বলেন, ’আমরা দেশের বিভিন্ন স্থানে ঘুরেছি কিন্তু সমুদ্রের মধ্যে এত সুন্দর একটি দৃশ্য কল্পনা করিনি। কি যে ভালো লাগছে, যেন এক অন্য ভুবন। চোখে না দেখলে বিশ্বাস হবে না আমাদের দেশে এরকম একটি চর জেগে উঠছে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া জোনের সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু বলেন, চর বিজয় আমাদের উপকূলের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। কুয়াকাটা পর্যটন নগরীতে যুক্ত হলো আরও একটি দর্শনীয় স্থান। তবে চর বিজয়ে থাকা অতিথি পাখি এবং লাল কাঁকড়ার অবাধ বিচরণ বিনষ্ট করা যাবে না।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, কুয়াকাটায় আগত সকল পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা সেবা দেয়ার জন্য সব সময় আমরা প্রস্তুত থাকি। কুয়াকাটায় বর্তমানে ১৪ টির মত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটি চর বিজয়।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রাম জনসংযোগ সমিতির মিলনমেলা ও পিকনিক

Next Post

ভালোবাসা দিবসে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

Related Posts

‘আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে’
জাতীয় খবর

‘আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে’

তিন প্রজন্ম, এক রাজনৈতিক উত্তরাধিকার: জিয়া পরিবার ও বাংলাদেশের গণতন্ত্র
জাতীয় খবর

তিন প্রজন্ম, এক রাজনৈতিক উত্তরাধিকার: জিয়া পরিবার ও বাংলাদেশের গণতন্ত্র

গাড়ির বাজারে আইসিসিবির নতুন আয়োজন ‘সুপার সেল’ সাড়া ফেলেছে
জাতীয় খবর

গাড়ির বাজারে আইসিসিবির নতুন আয়োজন ‘সুপার সেল’ সাড়া ফেলেছে

Next Post
ভালোবাসা দিবসে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

ভালোবাসা দিবসে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইলে হাবুর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে হাবুর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist