Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মুল পরিকল্পনাকারীসহ ৬ ডাকাত গ্রেফতার

মির্জাপুরে ট্রাক চালক খুনের রহস্য উৎঘাটিত

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 20 February, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মির্জাপুরে ট্রাক চালক খুনের রহস্য উৎঘাটিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুল (৩৫) খুনের রহস্য উৎঘাটিত হয়েছে। হত্যার সঙ্গে জড়িত মুল পরিকল্পনাকারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) মির্জাপুর থানায় জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ট্রাক চালক খুনের সঙ্গে জড়িত ৬ ডাকাতকে গ্রেফতারের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গতকাল রবিবার ও সোমবার পুলিশ বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ডাকাতি ও খুনের সঙ্গে সরাসরি জড়িত ডাকাত দলের সদস্য ৬ খুনিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাতরা পেশাদার খুনি ও আন্তজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য।

মির্জাপুর উপজেলার বাইমহাটি, ত্রিমোহন, দেওহাটা, কুমারজানি ও পুষ্টকামুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার খুনি ও ডাকাত দলের সক্রীয় সদস্য নাদিম ও সাদ্দাম ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। খুনিরা হচ্ছে বাইমহাটি গ্রামের সাইদ কুলেল ছেলে নাদিম (৩১), ত্রিমোহন বান্দরমারা গ্রামের পাষান মিয়ার ছেলেন সাদ্দাম (৩৪), বাইমহাটি গ্রামের বাদশা মিয়ার ছেলে ফজল (৩৯), সিংজুরি গ্রামের বোরহান মিয়ার ছেলে সোহেল (৩২), দেওহাটা গ্রামের সামাদ আলীর ছেলে ইয়াসিন (২৩) এবং বাগজান গ্রামের নুরুল হকের ছেলে লাভলু (৩১)।

সংবাদ সম্মেলনে মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা, অমল কুমার দাস, সোহেল মিয়া এবং সেকেন্ড অফিসার মো. আব্দুল করিম মিয়া উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পৌরসভার বাওয়ার কুমারজানী মা সিএনজি স্টেশনের পূর্বপাশে ডাকাতির সময় ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুলকে নির্মম ভাবে খুন করে ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় মির্জাপুর থানায় একটি হত্যা মামলা হয়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মির্জাপুর থানা পুলিশ জানায়, ডাকাতের হাতে খুনের শিকার ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুলের বাড়ি কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি উপজেলার গোহাইনঘাট গ্রামে। তার পিতার নাম খলিলুর রহমান। গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ভুট্টা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১১ ৯৩৪৮) নিয়ে বগুড়া যাচ্ছিল। রাত সোয়া ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ারকুমারজানি নামক স্থানে পৌঁছালে ডাকাতির উদ্দেশ্যে কৌশলে একটি বস্তা ও মোবাইল ফোন ডাকাতরা রাস্তায় ফেলে রাখে। ট্রাকের হেলপার আবু তালেব রাস্তায় নেমে আসলে ডাকাতরা তার ওপর হামলা করে ও পিটিয়ে রক্তাক্ত করে মোবাইল ফোন, টাকা ও মালামাল লুটে নেয়। পরে ডাকাতরা ট্রাকে উঠে চালকের টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় হেলপার দূরে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। তখন ডাকাত দলের সদস্যরা দেশীয় ধারালো অস্্র দিয়ে ট্রাক চালককে এলোপাতাড়ি কুপিয়ে মালামাল নিয়ে চলে যায়। টহল পুলিশ এসে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে  যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।

এদিকে এ ঘটনায় মির্জাপুর থানায় একটি হত্যা মামলার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম আবু মনসুর মুসা (মির্জাপুর-নাগরপুর সার্কেল), মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মো. আব্দুল করিম, পুলিশ অফিসার ও উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা এবং অটল কুমার দাসসহ পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে ডাকাত ও খুনিদের ধরতে সাড়াশি অভিযানে নামেন।

সাড়াশি অভিযানে মহাসড়কে ডাকাতি ও খুনের সঙ্গে জড়িত নাদিম, সাদ্দাম, ইয়াসিন, ফজলু ও লাবুকে গ্রেফতার করে। এদের মধ্যে নাদিম ও সাদ্দামকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্ধির জন্য ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, মহাসড়কে ডাকাতি এবং ট্রাক চালককে খুনের ঘটনায় অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা হয়। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম আবু মনসুর মুসা (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এর দিক নির্দেশনা ও পরামর্শে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাড়াশি অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যে খুনের মুল পরিকল্পনাকারী ও ৬ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। এদরে মধ্যে আসামী ও ডাকাত ইয়াসিন ও লাভলুকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

 এবি//দৈনিক দেশতথ্য//ফ্রেব্রুয়ারী ২০,২০২৪//

Tags: মির্জাপুরে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিরপুরে জনপ্রতিনিধি ও ইউএনওকে রঙিন সবজি উপহার

Next Post

রাঙ্গাবালী আ’লীগের সেক্রেটারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
রাঙ্গাবালী আ’লীগের সেক্রেটারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাঙ্গাবালী আ’লীগের সেক্রেটারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist