Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মিরপুরে জনপ্রতিনিধি ও ইউএনওকে রঙিন সবজি উপহার

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 20 February, 2024.
in কৃষি
Reading Time: 1 min read
0
মিরপুরে জনপ্রতিনিধি ও ইউএনওকে রঙিন সবজি উপহার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এসএম জামাল:

কুষ্টিয়ার মিরপুরে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের রঙিন ফুলকপিসহ রঙিন অন্যান্য সবজি উপহার দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। শুধু হলুদ বেগুনী ফুলকপিই নয়, এ উপজেলায় উৎপাদিত উচ্চমুল্যের ফসল হিসেবে বেগুনি রঙের বাঁধাকপি, স্কোয়াশ, গাজর ও লেটুসপাতা ডালি ভর্তি করে উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদের সভা শেষে কুষ্টিয়া-২ ( মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ইউএনওর হাতে রঙিন ফুলকপিসহ এসব সবজির ডালি সাজিয়ে উপহার দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত কৃষি অফিসার মতিয়র রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নতুন জাতের রঙিন ফুলকপি সহ রঙিন সবজি সম্পর্কে সবাইকে সচেতন করতেই তিনি উপজেলা পরিষদের সভা শেষে এসব উপহার দিয়েছেন।

রঙিন এ ফুলকপি ভিটামিন ‘এ’ সমৃদ্ধ দেখতে সুন্দর ও আকর্ষনীয়। এই নতুন জাতের রঙিন ফুলকপিসহ সবজি সম্পর্কে সচেতনা বাড়াতে তিনি তার চিন্তা থেকে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মাঝে এসব উপহার দিয়েছেন বলে জানান।

তিনি বলেন, আমরা সাধারণত সাদা জাতের ফুলকপি বাজারে দেখে থাকি। যার প্রতিটির দাম ৩০/৩৫ টাকা। কিন্ত চাষকৃত রঙিন জাতের রঙিন ফুলকপি ভিটামিনযুক্ত ও দেখতে সুন্দর হওয়ায় বাজার দর অনেক বেশি। বর্তমানে বাজারে পাইকারী প্রতি পিস রঙিন ফুলকপি ৫০/৬০ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের কৃষক কামাল হোসেন ২০ শতাংশ জমিতে রঙিন ফুলকপি প্রদর্শনী করা হয়েছিল। আধুনিক উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ, সুষম সার ব্যবস্থাপনা প্রযুক্তিতে ভ্যালেন্টিয়া ও কোরেন্টিয়া জাতের ২ হাজার পিস রঙিন জাতের ফুলকপি চারা রোপন করা হয়।

মিরপুর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মতিয়র রহমান জানান, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উৎপাদিত উচ্চমুল্যের ফসল হিসেবে রঙিন ফুলকপি, বাঁধাকপি, গাজর, স্কোয়াশ, লেটুসপাতা এ উপজেলার বিভিন্ন ব্লকে আবাদ করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে হলুদ ও রক্তবর্ণের ফুলকপি চাষে কৃষকদের উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ।  

তিনি বলেন, “বাজারে নতুন আসা হলুদ রংয়ের ফুলকপিতে রয়েছে বিটা কেরোটিন; যা শরীরে ভিটামিন ‘এ’-তে পরিণত হয়। আর রক্তবর্ণ ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্থোসাইয়ানিন; যা শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এ ছাড়া ভিটামিন ‘সি’-এর প্রাচুর্যসহ সাধারণ ফুলকপির (সাদা ফুলকপি) সব পুষ্টিগুণ উপাদানই রয়েছে।“

কৃষক মো. কামাল হোসেন বলেন, রঙিন জাতের ফুলকপি চাষ করে তিনি বেশ লাভবান হয়েছেন। এজন্য তিনি স্থানীয় কৃষি কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জানান।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন বলেন, নতুন উৎপাদিত পণ্য সম্পর্কে সচেতনা বাড়াতে এই উদ্যোগকে স্বাগত জানাই।

এবি//দৈনিক দেশতথ্য//ফ্রেব্রুয়ারী ২০,২০২৪//

Tags: রঙিন সবজি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

Next Post

মির্জাপুরে ট্রাক চালক খুনের রহস্য উৎঘাটিত

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
মির্জাপুরে ট্রাক চালক খুনের রহস্য উৎঘাটিত

মির্জাপুরে ট্রাক চালক খুনের রহস্য উৎঘাটিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist