Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আত্রাইয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 23 February, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
আত্রাইয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে সম্প্রতি আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি।চোরেরা একের পর এক গরু ও ব্যাটারি চালিত ভ্যান ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যাচ্ছে পাশাপাশি একই সাথে তিনটি দোকান থেকে নগদ টাকা চুরির ঘটনাও ঘটেছে।

মাত্র দশ-পনের মিনিটের ব্যবধানে ওই দোকানে চুরিগুলো হয়েছে বলে স্থানীয়রা জানান। ঘটনাগুলো চলতি মাসেই ঘটেছে।

ফলে আশঙ্কাজনক হারে চুরি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। আর এসব অপরাধ কর্মকান্ড প্রতিরোধে পুলিশের ব্যাপক তৎপরতা শুরু হলেও থামানো যাচ্ছে না চুরির ঘটনা। হঠাৎ করেই চুরি বৃদ্ধি পাওয়ায় গ্রামের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

স্থানীয়রা বলছেন পুলিশ যথাসময়ে প্রকৃত চোরদের আটক করতে না পারায় বেপরোয়া হয়ে উঠছে চোরেরা। বাড়িতে চুরির ঘটনা অধিকাংশই রাতের বেলায় সংঘটিত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক পরিবার ও দরিদ্র ভ্যান চালকরা।

গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার ১০টি স্থানে চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামের শফির উদ্দিনের বাড়ি থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।

এর আগে গত শুক্রবার ৯ ফেব্রুয়ারি উপজেলার নওদুলী বাজারে একই দিন তিনটি বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মাত্র ১০-১৫ মিনিটের ব্যবধানে ওই তিনটি দোকানে চুরি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ চোরেরা শুধুমাত্র বিকাশ এজেন্টের দোকান থেকে নগদ এক লাখ ১৫হাজার টাকা চুরি করেছে। নামাজের সময় বেলা দেড়টা থেকে ১ টা ৪০ মিনিটের মধ্যে চুরির এসব ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করলেও নেওয়া হয়নি কোনো অভিযোগ বা জিডি। কাউকে সন্দেহ বা না চেনার কারণে থানায় কোনো লিখিতভাবে জানানো হয়নি বলে নিশ্চিত করেছেন বাজার পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব।

সভাপতি আইয়ুব মুঠোফোনে বলেন, খাবারের জন্য দোকান মালিকরা বাড়ি গেলে নামাজের সময় এই বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বাজারের পশ্চিম দিকে আনোয়ারের বিকাশের দোকান থেকে নগদ ৭০ হাজার টাকা এবং পূর্ব দিকে ইসলামী এজেন্ট ব্যাংকিং এর নিচে রইচের দোকান থেকে ১৬হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া দিঘির পাড় এলাকার সোহাগের ২৫ হাজার টাকা চুরি হয়েছে। থানায় খবর দিলে পুলিশ এসে শুধু নাম ও কি চুরি হয়েছে, সেগুলো লিখে নিয়ে চলে গিয়েছে। কোথাও এরকম কিছু পেলে আমাদের জানানো হবে। তিনি এটাকে পরিকল্পিত উল্লেখ করে বলেন, এলাকার কেউ জড়িত না থাকলে কোনো ভাবেই একই সাথে একাধিক দোকানে চুরি করা সম্ভব না। তবে যার চুরি হয়েছে সে কাউকে সন্দেহ বা চিনতে পারেনি। তাই অভিযোগ করা হয়নি। এছাড়া একই দিন পতিসর এলাকায় চুরির চেষ্টা করেছিল। কিন্তু সেখানে চুরি করতে পারেনি। বর্তমানে আমরা আতংকে আছি। তিনি হাসির ছলে আরও বলেন, অল্প পুঁজিতে বেশি ব্যবসা করে গেছে চোরেরা।

তথ্যানুসন্ধানে জানা যায়, গত ৭ দিনের মধ্যে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামে পর পর চারটি চুরির ঘটনা ঘটে। ওই গ্রাম থেকে এমরান নামে এক ব্যক্তির ব্যাটারি চালিত ভ্যান ও মিলন হোসেনের মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। উপজেলার মাধাইমুড়ি গ্রামে দুটি গরু চুরি সংঘটিত হয়। ভবানীপুর বাজার এলাকায় রসুলপুর গ্রামের ছাত্তার হোসেনের চার্জার চালিত একটি ভ্যান চুরির ঘটনা ঘটে। তারাটিয়া গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাইপুর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে গত ২০ ফেব্রুয়ারী রাতে চোরেরা গরু চুরির চেষ্টা চালায়।

উপজেলার ভবানীপুর বাজার এলাকায় প্রায়ই, ব্যাটারি চালিত ভ্যান চুরি হওয়ার ঘটনার খবর শোনা যায়। কিন্তু কোনো ঘটনারই এ পর্যন্ত ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। সব ঘটনার সাথে জড়িতরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অনেক সময় জানা যায় পুলিশ একদিকে ডিউটিতে ব্যস্ত, অন্য দিকে চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে জাতোপাড়া গ্রামের ইমরান হোসেন মুঠোফোনে বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরের দিকে বাড়ির বারান্দা থেকে চোর আমার ভ্যান নিয়ে চলে যায়। ওইদিনই আত্রাই থানাতে অভিযোগ করি। কিন্তু পুলিশ প্রায় এক সপ্তাহ পরে আমার এখানে আসে।

দিঘির পাড় বাজার এলাকার সোহাগ মুঠোফোনে বলেন, আমি দোকান থেকে দুপুর একটার সময় বাড়িতে যায়। এসে দেখি দোকানের তালা নেই। ভিতরে ঢুকে দেখি নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। সেই সাথে তারা তালা সঙ্গে নিয়ে গেছে। একই ভাবে অন্য দুই দোকানেরও তালা সঙ্গে নিয়ে গেছে তারা। অভিযোগ বা জিডি করেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশ এসে আমাদের কাছ থেকে ঘটনা লিখে নিয়ে গেছে।

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর প্রোপাইটর ফিরোজ হোসেন বলেন, শুক্রবার ছিলো হাটের দিন। দিনে দুপুরে এভাবে একই সাথে একই রকমের দোকানে চুরি। এটা একপ্রকার রহস্যজনক চুরি বলা যায়। বলা যায় স্মার্ট চুরি। ধারণা করা হচ্ছে নামাজে সময় দেড়টা থেকে পৌনে দুটার মধ্যে চুরি করেছে।

এ ব্যাপারে শাহাগোলা ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ জানান, শাহাগোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরির ঘটনা তো প্রায়ই শোনা যাচ্ছে। অন্য দিকে পুলিশও তো বসে নেই। পুলিশকে সন্ধ্যার পর পর বিভিন্ন রোডে ডিউটি করতে দেখা যায়। আবার এর মধ্যে চুরির ঘটনাও ঘটছে। অপরাধীদের ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে হবে। শুধু পুলিশের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না।

এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে বিষয়টি জানতে চাইলে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম মুঠোফোনে বলেন, এলাকার বাড়িতে চুরির ঘটনারোধে চৌকিদারদের সচেতন হতে হবে, আপনাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ আমার ফোর্স সীমিত। চোরের উপদ্রব রুখতে অভিযান জোরদার করা হয়েছে। চুরি সংঘটিত হওয়ার সকল তথ্য সংগ্রহ চলছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এছাড়া বিকাশের দোকানে চুরির ঘটনা শোনামাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সে সময় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। খুব শীঘ্রই জড়িতদের আইনের আওতায় আনতে পারবো। কেউ অভিযোগ দিলে আমরা অবশ্যই নিবো। এছাড়া গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন বলেও জানান এই কর্মকর্তা।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মৌলভীবাজার পুলিশ সুপারসহ পদক পাচ্ছেন দুই ওসি

Next Post

হাকালুকি হাওরে কমেছে মাছের উৎপাদন

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
হাকালুকি হাওরে কমেছে মাছের উৎপাদন

হাকালুকি হাওরে কমেছে মাছের উৎপাদন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist