Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মানবিক সহায়তা পেল জলে ভাসা মান্তা সম্প্রদায়

সাইফুল by সাইফুল
Sunday, 11 July, 2021.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
মানবিক সহায়তা পেল জলে ভাসা মান্তা সম্প্রদায়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জলে ভাসা মান্তা সম্প্রদায় সব চাইতে অবহেলিত জনগোষ্ঠি। এদের বাড়ি নেই, ঘর নেই। আজন্ম নৌকাতেই বাস। নদীই এদের জীবন। করোনা ভাইরাসের ( কোভিড-১৯) বিরুপ প্রভাবে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপদে পড়ে জলে ভাসা মান্তারা। বেকার সময় কাটছে মান্তা পরিবারের সব সদস্যদের। কর্মহীন মান্তারা হয়ে পরে নিরন্ন। চলমান কঠোর লকডাউনের মধ্যে বুধবার ( ৭ জুলাই) বিকেলে অর্ধশত মান্তা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এবং ইউএনডিপি সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশনের বাস্তবায়নে বরিশাল জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সদর উপজেলার লাহারহাট এলাকায় স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ছয়টি সাবান ও ৫০০ গ্রাম সুজি। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাবেদ হোসেন চৌধুরী, ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুর রহমান ও শাকিলা ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান হাওলাদার, ইউপি সদস্য হিরণ বেগম প্রমুখ।

মান্তা সরদার জসিম উদ্দীন জানান, আমরা না পারছি কোন আয় রোজগার করতে, না পারছে খেতে । লকডাউনে খাবারের চরম অভাব দেখা দিয়েছিল। এই বিতরণকৃত খাদ্য সহায়তায় আমরা খুবই উপকৃত হয়েছি। আমাদের দুয়ারে এই সহায়তা পৌঁছে দেয়ার জন্য জেলা প্রশাসন ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আমাদের অবহেলিত মান্তা সম্প্রদায়ের পুর্ণবাসনের দাবি জানাচ্ছি।

ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুর রহমান জানান, খাদ্য সহায়তা নিয়ে শাটডাউনের সময় পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি। স্থানীয় প্রশাসন ও ইউএনডিপি’র সহযোগী বেসরকারি সংস্থাদের সাথে সমন্বয়ের মাধ্যমে নেত্রকোনা, বরিশাল ও রংপুরে চলমান শাটডাউনের মধ্যে ৬০০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ চলছে যাতে সহায়তা করছে সুইস ডেপলাপমেন্ট কর্পোরেশন (এসডিসি)। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কমপক্ষে ২০,০০০ মানুষ খাদ্য সহায়তা পেয়ে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জাতীয় মানবাধিকার কমিশন ও বরিশাল জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে লিড সংস্থা আভাস’র আয়োজনে বরিশাল জেলার ৬ উপজেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, হিজলা উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকার কভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত ২০০০ জনকে কভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্সের খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

 

Tags: মানবিক সহায়তা পেল জলে ভাসা মান্তা সম্প্রদায়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শুরু

Next Post

তাহিরপুর সীমান্তে মদ, বিড়ি ও চুনাপাথরসহ নৌকা আটক

Related Posts

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

Next Post
তাহিরপুর সীমান্তে মদ, বিড়ি ও চুনাপাথরসহ নৌকা আটক

তাহিরপুর সীমান্তে মদ, বিড়ি ও চুনাপাথরসহ নৌকা আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist