মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:র্যাব পরিচয়ে আব্দুন মান্নান (৪৫) নামে এক ব্যবসায়ীকে অপহরন করা হয়। এ ঘটনায় দুই ভুয়া র্যাবকে আটক করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের মহেড়া রেল স্টেশন সংলগ্ন এ ঘটনা ঘটেছে।অপহরণের পর ১২ লাখ টাকা মুক্তিপন আদায় করেছে অপহরণকারীরা। তারা বর্তমানে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ রবিবার অপহরনের শিকার আব্দুল মান্নানের পরিবার অভিযোগ করেন, গত শুক্রবার রাতে মহেড়া রেল স্টেশন সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন মান্নান। এ সময় কাল রংয়ের মাইক্রোবাস নিয়ে ৫-৬ জনের অস্ত্রধারী যুবক শরীরে র্যাবের কটি পরিহিত নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তার দোকানে মাদক আছে বলে তল্লাশী চালায়। মান্নান মিয়া কিছু বুঝে উঠার আগেই হঠাৎ র্যাব সদস্যরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাত পা চোখ ও মুখ বেঁধে ফেলে নির্যাতন চালায়। পরে তার নিকট দুই কোটি টাকা মুক্তিপন চাওয়া হয়। অনেক আকুতি মিনতি করে শেষ পর্যন্ত ১২ লাখ টাকায় রফা করে মান্নানের ভাই হান্নান টাকা নিয়ে যায়। টাকা পেয়ে তাকে নাটিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে ফেলে দেয়। তাদের দুই ভাইয়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মোটর সাইকেল যোগে ধাওয়া করে মাইক্রোবাসসহ দুই র্যাবকে টাঙ্গাইল রাবনা বাইপাস এলাকায় আটক করে গণধোলাই দেয়। অপর র্যাব সদস্যরা পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। একই হাসপাতালে অপহরনের শিকার আব্দুল মান্নানও চিকিৎসাধীন। গতকাল শনিবার রাতে এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাশার মোল্লা বলেন, মামলার পর আসামীদের মদ্যে দুইজন পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। অপর আসামীদেরর গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম এবং ডিউটি অফিসার মো. সোহেল মিয়া বলেন, ভুয়া র্যাব পরিচয়ে অপহরনের ঘটনায় দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। কেউ আটক হয়নি এবং টাকা উদ্ধার হয়নি। অপরাধীদের ধরতে চিরুনি অভিযান শুরু হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন





Discussion about this post