Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটের ভোটের মাঠে  প্রস্তুত ৬০প্রার্থী

সাইফুল by সাইফুল
Thursday, 18 April, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 2 mins read
0
সিলেটের ভোটের মাঠে  প্রস্তুত ৬০প্রার্থী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এস এ শফি, সিলেট : যাচাই বাছাই শেষে সিলেটের ৪ উপজেলায়  চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচারণায় নামার অপেক্ষায় আছেন ৬০জন প্রার্থী।

তবে যাচাই বাছাইয়ে বাদ পড়ে যাওয়া দুই প্রার্থীর হাতে এখনো আপীল কর্তৃপক্ষের কাছে আপীলের মাধ্যমে আগামী ২১ এপ্রিল ফিরতে পারেন নির্বাচনী লড়াইয়ে। এছাড়া ২২ এপ্রিলের মধ্যে মনোনয়ন প্রত্যাহারেরও সুযোগ থাকছে।

আসন্ন উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার বিধান থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে দলীয় প্রার্থী না দেয়ার। এদিকে বিএনপি এবং জামায়াতও নির্বাচনে অংশ নিচ্ছে না।

দলীয় প্রার্থীতা না থাকায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আসন্ন নির্বাচনে। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি এবং জামায়াত নেতারাও। সার্বিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এই চার উপজেলায়।

প্রথম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ এপ্রিল পর্যন্ত সিলেটের চার উপজেলার ৬২টি জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

বুধবার প্রার্থীদের বাছাই শেষে দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম শায়েস্তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

শায়েস্তা দক্ষিণ মোগলাবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় তার প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়।

এছাড়া বিশ্বনাথ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব, যিনি উপজেলার খাজাঞ্জি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, ঋণ খেলাপির দায়ে প্রার্থীতা হারিয়েছেন।

বাতিল হওয়া এই দুই প্রার্থী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ আপীল কর্তৃপক্ষের কাছে আপীল করতে পারবেন। আগামী ২১ এপ্রিল আপীল নিষ্পত্তির নির্ধারিত দিন।

দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় চার উপজেলায় এখন বৈধ প্রার্থী ৬০ জন। যার মধ্যে চেয়ারম্যান পদে ২৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী।

সদর উপজেলা

সিলেট জেলার সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন শ্রমিক লীগ সিলেট জেলা সভাপতি মো. এজাজুল হক, জামায়াত নেতা মো. ইসলাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. সুজাত আলী রফিক, মো. সামসুল ইসলাম, মিল্লাত আহমদ চৌধুরী এবং নির্দলীয় মো. আহাদ মিয়া ও ডা: মো. খলিলুর রহমান।

ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা নিজাম আহমদ, আওয়ামী লীগ নেতা বিলাশ বোনার্জী, সেলিম আহমেদ, মো. জাকির হুসাইন, রবীন্দ্র লাল দাস, বিএনপি নেতা নুরুল ইসলাম এবং নির্দলীয় মো. সাইফুল ইসলাম ও মো. ওলিউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বিএনপি নেত্রী মোছা. দিলরুবা বেগম ও আওয়ামী লীগ নেত্রী মোছা. হাছিনা, আক্তার।

বিশ্বনাথ উপজেলা

বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী গৌছ খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ স্পোটর্স ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মো. সেবুল মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের সহসভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী শমসাদুর রহমান রাহিন, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এস আলী এনামুল হক, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।

ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সিরাজ মিয়া, উপজেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান এবং উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সদস্য ইসলাম উদ্দিন।

নারী ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. জুলিয়া বেগম, আওয়ামী লীগ নেত্রী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. করিমা বেগম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন।

গোলাপগঞ্জ উপজেলা

গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ও ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল।

ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান মোহাম্মদ আজম, মো. লবিবুর রহমান, আকমল হোসেন ও মো. নাবেদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারী ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাদেশ্বর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার শিলা ও মোছাঃ নার্গিস পারভিন।

দক্ষিণ সুরমা উপজেলা

দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মইনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ সুলাইমান হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো, বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ এবং নির্দলীয় মো. সাহেদ মোশারফ।

এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে আনজুমানে আল-ইসলাহ’র উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আল-ইসলাহ নেতা ফয়েজ আহমদ, স্বতন্ত্র আলী আছগর খাঁন শামীম, ছাত্রলীগ নেতা মো. আব্দুর রহমান, উপজেলা যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারী ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান নারী ভাইস-চেয়ারম্যান আইরিন রহমান কলি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. হালিমা বেগম, জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোছা. ফাহিমা বেগাম।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮মে অনুষ্ঠিতব্য এই চার উপজেলা নির্বাচনের প্রার্থীদের জন্য প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। প্রতীক বরাদ্দের পরই প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ এপ্রিল ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত 

Next Post

কোম্পানীগঞ্জে শাহিন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
কোম্পানীগঞ্জে শাহিন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে শাহিন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist