Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাংবাদিক কাঙ্গাল হরিনাথের তিরোধন দিবস পালিত

সাইফুল by সাইফুল
Thursday, 18 April, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সাংবাদিক কাঙ্গাল হরিনাথের তিরোধন দিবস পালিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ গ্রামীন সাংবাদিকতার পথিকৃৎ, আপোষহীন নির্ভীক সমাজ সংস্কারক, অজস্র বাউল গানের রচয়িতা, সাহিত্যিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।

দিবসকে উপলক্ষ করে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কুমারখালী কাঙ্গাল হরিনাথ মিউজিয়ামে, কাঙ্গাল হরিনাথ মজুমদার জাদুঘর ও বাংলাদেশ জাদুঘর ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিকেল ৪ টায় আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

হরিনাথ মজুমদার বাংলা ১২৪০ সনের ৫ই শ্রাবন (২০শে জুলাই ১৮৩৩সাল) বৃহস্পতিবার কুমারখালী থানার কুন্ডু পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৩০৩ সনের ৫ই বৈশাখ (১৮ই এপ্রিল ১৮৯৬ইং) বৃহস্পতিবার ৬৩ বছর বয়সে ইহধাম ত্যাগ করে চিত দামে গমন করেন।  

ফকির চাঁদ বাউল নামে পরিচিত হরিনাথ মজুমদার এই সংক্ষিপ্ত জীবন পরিক্রমায় ৭২খানা গ্রন্থ, সমাজ সংস্কারে ১১টি দল, ডাকঘরে মানিঅর্ডার প্রথা প্রবর্তন, নিজের সম্পাদিত “গ্রামর্বাত্তা প্রকাশিকা” নামে পত্রিকা প্রকাশ, হাজার খানিক গান রচনা সহ গড়েছেন ছোট বড় ৮টি প্রতিষ্ঠান। “ওহে দিনতো গেল সন্ধ্যা হল পার করো আমারে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিয়ো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন” প্রভৃতি নীতি কথার জনক কাঙ্গাল হরিনাথ মজুমদার ১৭ই এপ্রিল ১৮৫৪ সালে নারীদের শিক্ষার জন্য গঠন করেন কুমারখালী বাংলা পাঠশালা। পাঠশালাটি শ্রী বৃদ্ধি হয়ে কুমারখালী বালিকা বিদ্যালয় নামে আজো নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। হরিনাথ মজুমদার সাধারণ মানুষের অধিকার আদায়ে ও উচ্চবৃত্ত জমিদারদের শোষণ-পীড়ন নির্যাতনের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করেছেন এবং গ্রামবার্তা পত্রিকার মাধ্যমে সেগুলো তুলে ধরেছেন। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে কাঙ্গাল হরিনাথের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাঙ্গাল হরিনাথ গবেষক অ্যাডভোকেট লালিম হক, কাঙ্গাল হরিনাথ  জাদুঘরের এক্সপ্লোরেশন অফিসার ওবায়দুল্লাহ, কবি সৈয়দ আব্দুল সাদীক, প্রাবন্ধিক লিটন আব্বাস , মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার নাথ, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র -ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে কাঙ্গাল হরিনাথের জীবন দশায় ঘটে যাওয়া বিভিন্ন দিক উপস্থিত দর্শক ও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন বক্তারা। এছাড় ও অকুতোভায় কাঙ্গাল হরিনাথ মজুমদারের জীবন সংগ্রামের এক এক টি দিক তুলে ধরেন কাঙ্গাল সাহিত্য প্রেমীরা।

আলোচনা শেষে,”কাঙ্গাল হরিনাথ” শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ এপ্রিল ২০২৪

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

Next Post

ঘুমন্ত স্বামীর লিঙ্গ কাটা সেই স্ত্রী এখন কারাগারে

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
ঘুমন্ত স্বামীর লিঙ্গ কাটা সেই স্ত্রী এখন কারাগারে

ঘুমন্ত স্বামীর লিঙ্গ কাটা সেই স্ত্রী এখন কারাগারে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist