Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৩ জন রোগী ভর্তি

সাইফুল by সাইফুল
Monday, 12 July, 2021.
in জাতীয় খবর, স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৩ জন রোগী ভর্তি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ঢাকা অফিস : করোনায় একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু ও নতুন করে ১১ হাজার ৮৭৪ জন শনাক্ত হয়েছেন রোববার (১১ জুলাই)। একই দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন রোগী। চলতি বছর একদিনে অর্ধশতাধিক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এটিও নতুন রেকর্ড।

হাসপাতালে মোট ভর্তি ৫৩ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে আটজন ও বেসরকারি হাসপাতালে ৪৫ জন রয়েছেন। এনিয়ে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। তাদের মধ্যে ১৮৯ জন রাজধানী ঢাকার ও একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এতথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৭৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। তারমধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মেতে ৪৩ জন, জুনে ২৭১ জন এবং ১১ জুলাই পর্যন্ত ৩৫৫ জন রোগী ভর্তি হন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৬ জন।

রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি যখন ক্রমেই অবনতির দিকে যাচ্ছে সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘার মতো।

তারা বলছেন, চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননকাল চলছে। এসময় থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবন, বাসার ছাদ, বাথরুমের কমোড, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ির টায়ার এবং ফ্রিজ-এসিতে পরিষ্কার পানি জমে থাকলে সেখানে এডিস মশা জন্মে। তাই তিনদিনের বেশি পরিষ্কার পানি কোথাও জমে থাকলে তা ফেলে দিতে হবে।

রোববার দুপুরে করোনা বিষয়ক অনলাইন প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, এপ্রিল মাস পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকলেও মে মাস থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত মোট আক্রান্ত ৩০২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৩০১ জনই রাজধানীতে আক্রান্ত হন।

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ২৬৮ জন রোগী ভর্তি হন। ফলে ডিএসসিসির বাসিন্দাদেরকেই বেশি সচেতন হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

Tags: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৩ জন রোগী ভর্তি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সারাবিশ্বে করোনা শনাক্ত ১৮ কোটি ৭৬ লাখ ছাড়াল

Next Post

হরিণাকুন্ডুতে ১৪৪ ধারা অমান্য করে জমি দখল

Related Posts

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর
জাতীয় খবর

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
জাতীয় খবর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

Next Post
হরিণাকুন্ডুতে ১৪৪ ধারা অমান্য করে জমি দখল

হরিণাকুন্ডুতে ১৪৪ ধারা অমান্য করে জমি দখল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist