নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জিবরুল ইসলাম বিশ্বাস (৩৮), গ্রেফতার করা হয়েছে ।
এরই ধারাবাহিকতায় ০৮ জুন রাত ৩ টায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন জোতমোড় এলাকা’’ হতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-২৫ তারিখঃ ৩০/০৩/২০১১ এসটি সি ৩০/১১ গোয়ালন্দ ঘাট জিআর ৫৪/১১।
এর ১০ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জিবরুল ইসলাম বিশ্বাস (৩৮), পিতা-শাখের আলী বিশ্বাস, সাং-কেশবপুর (উত্তর যদুবয়রা), থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৮ জুন ২০২৪
প্রিন্ট করুন









Discussion about this post