Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নিজ সন্তান পিতা মাতার দায়িত্ব না নেওয়ায়, পাশে দাঁড়ালেন ইউএনও

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 16 July, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
নিজ সন্তান পিতা মাতার দায়িত্ব না নেওয়ায়, পাশে দাঁড়ালেন ইউএনও
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: নিজ সন্তান যে দায়িত্ব পালন করেননি, সেই দায়িত্ব পালন করলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মুসফিকুল আলম হালিম।
নিজ সন্তান দায়িত্ব না নেয়ায় প্রায় তিন যুগ ধরে অন্যের জায়গায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটছিল এক বৃদ্ধ দম্পতির।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আক্তারাম এলাকার জয়নালের বাড়িতেই দিন কাটছিলো তার। সেখানেই খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করতেন তারা। বিষয়টি সদর ইউএনও নজরে আসলে তার দায়িত্ব নেয় উপজেলা প্রশাসন। অসহায় এই বৃদ্ধের নাম জামুরুদ্দিন (৮০)। জামুরুদ্দিনের সংসার জীবনে এক ছেলে এক মেয়ে থাকলেও বাবার দায়িত্ব নেয়নি কেউ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে অসহায় পরিবারটিকে খাদ্য সহায়তার পাশাপাশি থাকার জন্য ঘর, বাথরুম ও টিউবওয়েল দেয়া হয়েছে।

এর আগেও চরাঞ্চলে স্কুল প্রতিষ্ঠা, মাল টানা ঘোড়ার উপরে অমানবিক নির্যাতন, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বই পড়ার উদ্বুদ্ধ করাসহ নানা মানবিক কাজ করায় প্রশংসা করছেন অনেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্র নদের কালির আলগা চরে নির্মাণ করেছেন ‘উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন’ স্কুল। চরাঞ্চলের মানুষের প্রধান পেশা হিসেবে কৃষি ও গবাদি পশু লালন-পালনের গুরুত্ব দিয়েছেন তিনি। প্রচন্ড গরমের সময় ঠিকমতো সেচ না দেয়ার কারণে কমে যায় অনেক ফসলের আবাদ। বিষয়টি সমাধান করতে সার্বক্ষণিক সেচের সুবিধার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দেয়ার ব্যবস্থা গ্রহণ করে দেন।
এছাড়া চরাঞ্চলের মানুষের দু:খ-দুর্দশা দূরীকরণে ডব্লিউএফপি (WFP) এর সহযোগিতায় প্রায় ১.৭ কোটি টাকার অধিক খরচে বিভিন্ন চরে ভিটে উচুঁকরণসহ শিক্ষার মানোন্নয়নে প্রকল্প নেয়ার ব্যবস্থা করেন।

যাত্রাপুর ইউনিয়নের চর কালির আলগা গ্রামের বাসিন্দা সাইফুর রহমান বলেন, ‘আমগো এইহানে স্কুল আছিল না। মেয়েদের বাল্যবিবাহ দিতে হইতো। অহন উপজেলা থাইকা স্কুল কইরা দিছে। বাচ্চাগো নিয়া চিন্তা দূর হইছে। তারা সুন্দর পড়তে পারতাছে, খেলতে পারতাছে। চরে স্কুল খুব জরুরি ছিল।’

নাম প্রকাশ না করা শর্তে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আমাদের সদর ইউএনও একজন সৎ অফিসার। তিনি সদরের যাত্রাপুর ও হলোখানা ইউনিয়নে প্রায় ২৫০টি ঘোড়ার গাড়ির চালক রয়েছেন। এসব চালকরা তাদের পালিত ঘোড়ার মাধ্যমে জীবন-জীবিকা করে থাকেন। কিন্তু ঘোড়াগুলোকে ঠিক মতো যত্ন নিতেন না মালিকরা।

তিনি আরও বলেন, বিষয়টি ভীষণভাবে নাড়া দেয় ইউএনও মো: মুসফিকুল হালিমকে। উপজেলায় যোগদানের কিছু দিন পরেই গাড়ির চালকদের জন্য ‘ঘোড়া লালন-পালন সংক্রান্ত, খাদ্যাভ্যাস, রোগবালাই ও নিষ্ঠুরতা পরিহার’ বিষয়ে কাজ করেন। সচেতনতা তৈরি করে অবলা প্রাণি ঘোড়া যাতে কষ্ট না পায় সে জন্য ঘোড়ার ঘাড়ে লোহার শেফটের উপর ফোম ও চামড়া দিয়ে সেলাই করে দেয়ার ব্যতিক্রম উদ্যোগ নেন। একই সঙ্গে ঘোড়া ও মালিকদের খাদ্য সহায়তা দেয়ার ব্যবস্থা করেন তিনি।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মুসফিকুল আলম হালিম বলেন, ‘বন্যা ও প্রাকৃতিক নানা প্রতিকূলতায় চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকেন। নদীর প্রবাহে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। এজন্য চরের শিশুদের শিক্ষা নিশ্চিত করতে আমরা স্কুল প্রতিষ্ঠাসহ কিছু উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, এ ছাড়াও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি করতে নানা কর্মসূচি নেয়া হয়েছে। বদলিজনিত কারণে আমি চলে গেলেও আমার পরবর্তী দায়িত্বশীলরা এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। কুড়িগ্রামের চরাঞ্চল একদিন সারা দেশের জন্য মডেল হবে বলে বিশ্বাস করি।’

গত বছরের ১০ ডিসেম্বরে এ জেলার সদর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে নিষ্ঠার সাথে যেমন দায়িত্ব পালন করেছেন, তেমনি এখানকার মাটি ও মানুষের মধ্যে মিশে গেছেন নিবিরভাবেই। মাত্র সাত মাস দায়িত্ব পালনে বদলে দিয়েছেন অনেক কিছুই। এর মধ্যে বেজেছে বিদায়ী ঘন্টা। বিপিএটিসির রেক্টর (সচিব) এর পিএস হিসেবে তিনি বদলি হয়েছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

Next Post

প্রশ্নপত্র ফাঁস চক্রে সকল সদস্যে অঢেল সম্পদের মালিক

Related Posts

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
প্রশ্নপত্র ফাঁস চক্রে সকল সদস্যে অঢেল সম্পদের মালিক

প্রশ্নপত্র ফাঁস চক্রে সকল সদস্যে অঢেল সম্পদের মালিক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist