Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Sunday, 6 October, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ার প্রতিনিধ: ৫ আগস্টের ছাত্রজনতার আন্দোলনের পথ পটপরিবর্তনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে স্বাভাবিকভাবেই পুলিশ কাজে ফিরতে একটু সময় নিয়েছে।

বর্তমানে পুলিশের কার্যক্রম অনেকটাই স্বাভাবিক রয়েছে, দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হবে। বর্তমানে অপরাধের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনারা পুলিশকে অপরাধের তথ্য দিয়ে সহযোগীতা করুন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার বিকাল ৩টায় নিজ কার্যালয়ে কুষ্টিয়ায় জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এসব কথা বলেন। সভায় তিনি আরো বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের সহযোগী।

গণমাধ্যমকর্মীরা যে কোনো ধরনের তথ্য আমাদের জানাতে পারেন। দায়েরকৃত মামলার প্রকৃত আসামীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ায় অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিশৃঙ্খলা রক্ষাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি আরও বলেন, কুষ্টিয়ায় পুলিশের অফিসার ও ফোর্স চেঞ্জ হয়েছে। এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যেতে একটু সময় লাগে। সরকারি বিধি অনুয়ায়ী বদলির ক্ষেত্রে ৮ থেকে ১০ দিন জয়নিং লিভ পায়। কুষ্টিয়া থেকে যে পরিমাণ ফোর্স বদলি হয়ে চলে গেছে, সে পরিমাণ ফোর্স কুষ্টিয়ায় যোগদান করেননি।

পুলিশের কার্যক্রম দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, হত্যা, হত্যাচেষ্টা, গুরুত্বপূর্ণ মামলা, চোরাচালান, মাদক, জুয়া, ডাকাতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সঙ্গে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান দ্রুত সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। একইসঙ্গে সাংবাদিকদের কাছে তথ্য চেয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

মিজানুর রহমান বলেন, পূজামণ্ডপগুলোতে ও লালন মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে পুলিশ। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। যাতে নির্বিঘে দর্শনার্থীরা পূজামণ্ডপ ও লালন মেলায় ঘুরতে পারেন। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করা সকল নাগরিকের নৈতিক, সামাজিক ও আইনি দায়িত্ব। এ বছর মাল্টি-লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে পুলিশ। শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, সাধারণ সম্পাদক মজিবুল শেখ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সহ-সভাপতি হাসান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য শরিফ মাহমুদ প্রমুখ।

Tags: কুষ্টিয়া নিউজমতবিনিময় সভা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয় পার্টির লিফলেট বিতরণ

Next Post

দৌলতপুরে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা 

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
দৌলতপুরে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা 

দৌলতপুরে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist