তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও সহিংসতা মামলার আসামি মৌলভীবাজার রাজনগর ৩-আসনের সাবেক সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমানের ছোট ভাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমানকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (১১ই অক্টোবর ) রাত দেড়টার দিক শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজনগর উপজেলার তারাপাশা ইউনিয়নের মৃত: মছব্বর মিয়ার ছেলে আতাউর রহমান।
মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার আব্দুলাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১২ই অক্টোবর) তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য; গত ১০ই অক্টোবর রাতে আতাউর রহমানের গুদামে ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
প্রিন্ট করুন






Discussion about this post