Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জাতীয় গ্রন্থকেন্দ্র: পাঠক শূণ্য হচ্ছে গণগ্রন্থাগার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 4 November, 2024.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
জাতীয় গ্রন্থকেন্দ্র: পাঠক শূণ্য হচ্ছে গণগ্রন্থাগার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মো. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ): জাতীয় গ্রন্থকেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম বৃহত্তর একটি প্রতিষ্ঠান। এখান থেকে দেশের সকল পাবলিক লাইব্রেরীতে অনুদানের বই সরবরাহ করা হয়।

আওয়ামী লীগ সরকারের বিগত বছর গুলোতে গ্রন্থাগার ও পাঠকের চাহিদার কথা চিন্তা না করে একতরফা ভাবে বই সরবরাহ করা হয়েছে। হিন্দু বৌদ্ধসহ প্রায় সকল ধর্মের বই সরবরাহ করা হলেও ৯০ভাগ মুসলমানের দেশে কোন ইসলামী বই সরবরাহ করা হয়নি। দেশের প্রায় সকল গ্রন্থাগার থেকে পাঠকের চাহিদা অনুযায়ী বই সরবরাহ করতে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করলেও বিগত বছর গুলোতে পাঠকের কথা চিন্তা না করেই শেখ হাসিনা ও তার দোষরদের খুশি করতে তাদের লেখা বই সরবরাহ করা হয়েছে। বিগত ১৭ বছরে একই ধাচের বই গ্রন্থাগারে সরবরাহ করায় প্রতিটি গ্রন্থাগারে পাঠকের সংখ্যা দিন দিন শূণ্যের কোঠায় নেমে আসছে। তারা অনতিবিলম্বে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে এসব বই সরবরাহ বন্ধ করার দাবি জানান।

সকলের প্রত্যাশা ছিল ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া হাসিনা সরকারের পতনের পর দেশের পাবলিক লাইব্রেরিগুলো প্রাণ ফিরে পাবে। ইসলামী বইসহ ভাল লেখকের, ভাল মানের বই সংগ্রহ করা হবে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বই সংগ্রহ করতে আসা পাবলিক লাইব্রেরীর প্রতিনিধিদের সাথে কথা বলে জানাযায়, এখান থেকে চাহিদা অনুযায়ী বই সরবরাহ করা হয়না। ভাল লেখকের কোন বই নেই, অন্য ধর্মের বই থাকলেও ইসলামী বই নেই। এতে আমরা হতাশ। প্রতি বছর একই ধরনের বই সরবরাহ করার ফলে গ্রন্থাগারে পাঠকের সংখ্যা দিন দিন শূণ্যের কোঠায় নেমে আসছে।
কিশোরগঞ্জ থেকে বই নিতে আসা একজন জানান, জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বই দেখে পছন্দ অনুযায়ী নেওয়ার কথা থাকলেও, বই না দেখেই তালিকা দেখে কোড নাম্বার অনুযায়ী বই নিতে হয়। এতে আমরা পছন্দের বই নিতে পারছিনা। নরসিংদীর এক প্রতিনিধি জানান, এখানে আমরা যারা বই নিতে আসি সবাই এখানকার কর্মচারীদের একটি গ্রুপের হাতে জিম্মি। তাদের দুই/তিনশত টাকা না দিয়ে বই বাছাই কিংবা ভাউচার কিছুই করা যায়না।

সরেজমিনে জাতীয় গ্রন্থকেন্দ্র ঘুরে এ অভিযোগের সত্যতা মেলে। জাতীয় গ্রন্থকেন্দ্রের দ্বিতীয় তলায় বিক্রয় বিভাগে গিয়ে দেখা যায়, বই বাছাই ও ভাউচারের পর প্রকাশ্যেই হচ্ছে টাকার লেনদেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মের কিছু বই পাওয়া গেলেও ইসলামী বইয়ের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। প্রায় তিন মাসেও সরকার পতনের কোন হাওয়া লাগেনি জাতীয় গ্রন্থকেন্দ্রে। এ বিষয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের বিক্রয় বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কমিটির মাধ্যমে বই নির্বাচন করে কেনা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিচালক হিসেবে আমি এখানে যোগদান করেছি। যোগদানের পর কিছু বই বাতিলও করেছি। আগামী বছর থেকে গ্রন্থাগার ও পাঠকদের চাহিদা অনুযায়ী ভাল মানের বই সরবরাহ করা হবে। বই বাছাই ও ভাউচার করতে টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চিলমারী উপজেলা আ.লীগ সভাপতি গ্রেফতার

Next Post

কমলা- ট্রাম্প কে হচ্ছেন বিশ্বমোড়ল!

Related Posts

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

Next Post
কমলা- ট্রাম্প কে হচ্ছেন বিশ্বমোড়ল!

কমলা- ট্রাম্প কে হচ্ছেন বিশ্বমোড়ল!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist