Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ সুবর্ণচরে হাজারো পরীক্ষার্থী, ছাত্রদলের স্মারকলিপি

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Sunday, 27 April, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ সুবর্ণচরে হাজারো পরীক্ষার্থী, ছাত্রদলের স্মারকলিপি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে গেলো কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা না পাওয়ায় ভোগান্তির কবলে পড়েছেন উপজেলার এসএসসি ও সমমানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান, কিন্তু লোডশেডিংয়ের জন্য সময়মতো পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না বেশিরভাগ শিক্ষার্থী। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে পড়ছে শিক্ষার্থীরা।

এরই পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে বিদ্যুত বিভ্রাট সমস্যা সমাধানের জন্য নোয়াখালী পল্লী বিদ্যুৎ সুবর্ণচর জোনাল অফিসে স্মারক লিপি প্রদান করেছে স্থানীয় ছাত্রদল নেতারা।

স্মারক লিপিতে ছাত্রদল নেতারা উল্লেখ করেন চলমান এসএসসি পরীক্ষার সময় সুবর্ণচরে অযৌক্তিকভাবে প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। বিদ্যুৎ সরবরাহের এই অব্যবস্থাপনা পরীক্ষার্থীদের উপর চরম মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করছে। প্রচন্ড গরমে এবং অস্বস্তিকর পরিবেশে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে তাদের মনোসংযোগ ও কর্মক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা মেধা ও ফলাফলের উপর গুরুত্বর নেতিবাচক প্রভাব ফেলবে পারে।

পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুধু পরীক্ষার্থী না এলাকাবাসীও চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। পানির সংকট, বৈদ্যুতিক যন্ত্রপাতির অচলাবস্থা, এবং স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিগণ অমানবিক কষ্ট ভোগ করছেন।

ছাত্রনেতারা আরো বলেন, উপজেলার কয়েকজন এসএসসি পরীক্ষার্থী ফেসবুক লাইভের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে তাদের কষ্ট, ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন। আর তা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের দৃষ্টিতে এসেছে। যা দেখে তিনি অত্যন্ত ব্যথিত, মর্মাহত হন। সাথে সাথে তিনি এই সমস্যা নিরসনের জন্য আমাদের পল্লী বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিতে নির্দেশ দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, চর জুবিলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নূরউদ্দিন জাহেদ।

তারা অবিলম্বে বিদ্যুৎ বিভ্রাট নিরসনে যথোপযুক্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান। যাতে করে কোমলমতি পরীক্ষার্থীরা সুস্থ, স্বাভাবিক পরিবেশে পড়াশোনা ও পরীক্ষা দিতে সক্ষম হয় এবং এলাকাবাসীও স্বস্তি লাভ করে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাকচান্দা এএস একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর নিবন্ধন চলছে

Next Post

বোরো ধান গোয়ালে তুলতে কিষান-কিষানীরা ব্যস্ত

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
বোরো ধান গোয়ালে তুলতে কিষান-কিষানীরা ব্যস্ত

বোরো ধান গোয়ালে তুলতে কিষান-কিষানীরা ব্যস্ত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist