Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরের রিফাইতপুর বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 9 May, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরের রিফাইতপুর বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):দেশে অনতিবিলম্বে নির্বাচন ও বিএনপিতে বিগত সময়ে কর্মী বান্ধব থাকা, সাংগঠনিক কার্যক্রমে নিজ নিজ এলাকায় সকল পরিস্থিতিতে সক্রিয় থাকা নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির নেতারা।

শুক্রবার বিকালে দৌলতপুরের হরিণগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিফায়েতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন দৌলতপুর উপজেলা বিএনপি নেতারা। এসময় ৫ আগস্ট পরবর্তী হঠাৎ স্থানীয় নেতৃত্বের দাবিদার, নবাগত ও গ্রুপিং সৃষ্টিকারী বিএনপি নেতাদের হুশিয়ার করেন দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত প্রতিমন্ত্রী বিএনপি নেতা আহসানুল হক মোল্লার বড় ছেলে, ধানের শীষ প্রতীকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য (কুষ্টিয়া-১), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান লষ্কর, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা বিএনপির অন্যতম সদস্য শামীম রেজা মোল্লা, সদস্য ও সাবেক চেয়ারম্যান আকবর আলী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব রুহুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন দৌলতপুর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। সভাটি সঞ্চালনা করেন, রিফয়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মক্কেল আলী।

রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনে প্রস্তুত, এই উপজেলায় বিএনপিই জিতবে এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে আমরা ধানের শীষের বিজয় উপহার দিবো। গ্রুপিং থাকলেও জনগণের সাথে ওই গ্রুপের সম্পৃক্ততা না থাকায় আমরা তাদের পাত্তা দিই না। যারা গ্রুপিং করছে ২০০৮ সালের পর তাদের চেহারা দেখা যায়নি। দৌলতপুরে অতীতে নেতাকর্মীদের সকল মামলা জমি বিক্রি করে আমি চালিয়েছি। জনগণের নিরাপত্তা নাই,পুলিশ কাজ করছে না। দেশে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হোগলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে দৌলতপুরের মানুষ ঐক্যবদ্ধ। রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত কোনো আচরণ জনগণ মেনে নিবে না।

দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য নজরুল ইসলাম বলেন, দুর্দিনে যে ছিলো মানুষ তাকে চাচ্ছে নেতৃত্বে। রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা প্রতিদ্বন্দ্বীতার বিশাল ব্যবধানে থাকা শীর্ষ নেতা।

উপজেলা বিএনপির সদস্য শামীম রেজা মোল্লা বলেন, বর্তমান সরকারের সাথে আমাদের বৈরী আচরণ করতে হোক আমরা তা চাইনা। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা-ই সংস্কার। এই প্রস্তাবনা তারেক রহমান অনেক আগেই তুলে ধরেছেন, তা বাস্তবায়নে কাজ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দেশে স্থিতিশীলতা ফেরাতে নির্বাচন প্রয়োজন বলে দাবি করেন তিনি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

একটি ছাগল থেকে শতাধিক ছাগলের মালিক হাসান

Next Post

শ্রুতিলেখক বোনের সহায়তায় ভর্তি পরীক্ষায় অংশ নিলেন আদনান

Related Posts

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ
জাতীয় খবর

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার
জাতীয় খবর

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার

Next Post
শ্রুতিলেখক বোনের সহায়তায় ভর্তি পরীক্ষায় অংশ নিলেন আদনান

শ্রুতিলেখক বোনের সহায়তায় ভর্তি পরীক্ষায় অংশ নিলেন আদনান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist