Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাড়াবাড়িয়ায় নিহত ইলিয়াসের স্বজনদের ক্ষোভ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 9 July, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
গাড়াবাড়িয়ায় নিহত ইলিয়াসের স্বজনদের ক্ষোভ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রস্তুতি, গ্রেফতার হয়নি এজাহারভুক্ত আসামিরা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:  মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আলোচিত ইলিয়াস হোসেন হত্যাকাণ্ডের দুই মাস পূর্ণ হলেও এখনো গ্রেফতার হয়নি মামলার এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ময়নাল হোসেন এবং তার স্ত্রী সুখিয়ারা খাতুন। তাদের চার্জশিট থেকে বাদ দেওয়ার পাঁয়তারার অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।

স্বজনদের দাবি, মোটা অংকের টাকার বিনিময়ে মামলার দুই আসামি এবং সন্দেহভাজনদের চার্জশিট থেকে বাদ দিতে প্রস্তুতি চলছে। একই সঙ্গে তদন্ত কর্মকর্তার পক্ষপাতদুষ্ট আচরণ ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

জানা গেছে, চলতি বছরের গত ৮ মে ভোরে ষোলটাকা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা ময়নাল হোসেনের ছেলে সবুজ আহমেদের ছুরিকাঘাতে তার চাচা শশুর কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া স্কুল পাড়ার মৃত লেকসার আলীর ছেলে ইলিয়াস হোসেন (৪৪) নিহত হন।

এঘটনায় নিহতের মেজ ভাই আব্দুল মাবুদ হোসেন বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৪, তারিখ-০৮.০৫.২৫)। এজাহারে সবুজ আহমেদ ছাড়াও তার বাবা ময়নাল হোসেন ও মা সুখিয়ারা খাতুনকে আসামি করা হয়।

হত্যাকাণ্ডের দিনই স্থানীয়দের সহযোগিতায় ঘাতক সবুজ আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে মামলার অপর দুই আসামিকে গ্রেফতার না করায় পরদিন ৯ মে এলাকাবাসী মানববন্ধন করে।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই ও বিএনপি নেতা মো. আব্দুল জব্বার বলেন, “আসামিরা এলাকায় ঘোরাফেরা করছে, তবু পুলিশ তাদের ধরছে না। তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াহিদ ঘুষের বিনিময়ে চার্জশিট থেকে আসামিদের বাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।”

তিনি আরও অভিযোগ করেন, এই লেনদেনে সহায়তা করছেন ঘাতকের চাচা আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান এবং মামলার আসামিদের আত্মীয় গাংনী থানার পুলিশ কনস্টেবল লিটন আলী।

কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফেরদৌস ওয়াহেদ বেল্টু বলেন, “ইলিয়াস হত্যাকাণ্ড নিয়ে কোন প্রকার রাজনৈতিক বা প্রশাসনিক ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। দ্রুত সকল আসামিকে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

সবুজ আহমেদের স্ত্রী সালমা খাতুন বলেন, “আমার স্বামীর অপরাধমূলক কর্মকাণ্ডে তার বাবা-মা এবং চাচারা সবসময় নিরব থেকেছে। মাদকের কারণে সবুজ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আমি প্রাণভয়ে স্বামীর ঘর ছেড়ে এসেছি। চাই তার কঠিন শাস্তি হোক।”

মামলার বাদী আব্দুল মাবুদ হোসেন তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদের অপসারণ এবং কনস্টেবল লিটন আলীকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদ বলেন, “একাধিকবার আসামিদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তারা পলাতক। তদন্ত চলছে, তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে। ঘুষ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন।” পুলিশ কনস্টেবল লিটন আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আসামি ময়নাল হোসেনের ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান বলেন, “আমি জানি না আমার ভাই ও ভাবি কোথায় আছে।”গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “মামলার প্রধান আসামি সবুজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

এবি//দৈনিক দেশতথ্য//

Tags: মেহেরপুর নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাংনীর ক্ষুদে বিজ্ঞানীর বাবার সাথে কথা বলেছেন তারেক রহমান

Next Post

ভেড়ামারায় জলবদ্ধতা নিরসনে এলাকার তরুণ যুবসমাজ 

Related Posts

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭
স্থানীয় খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Next Post
ভেড়ামারায় জলবদ্ধতা নিরসনে এলাকার তরুণ যুবসমাজ 

ভেড়ামারায় জলবদ্ধতা নিরসনে এলাকার তরুণ যুবসমাজ 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist