Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় ওএমএস চালু না হওয়ায় চরম বিপাকে ভোক্তারা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 27 July, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় ওএমএস চালু না হওয়ায় চরম বিপাকে ভোক্তারা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিনিধি : খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়- ওএমএস কার্যক্রম বন্ধ থাকায় কুষ্টিয়া পৌর এলাকার নিম্ন আয়ের লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।

গত জুনের ৩০ তারিখ ওএমএস ডিলারদের এক বছরের মেয়াদকাল শেষ হয়। চলতি জুলাইয়ের ১৭ তারিখ কুষ্টিয়া জেলা প্রশাসকের সেমিনার কক্ষে ওপেন লটারির মাধ্যমে নতুন ডিলার নিয়োগের আয়োজন করা হয়। তবে লটারির শুরুতেই বিএনপি সমর্থিত আবেদনকারীরা আওয়ামী দোসরের সংশ্লিষ্টতার অভিযোগ এনে সেমিনার কক্ষ থেকে বের হয়ে যান। পরে একে একে সকলেই সম্মেলন কক্ষ ত্যাগ করলে লটারি কার্যক্রম আর এগুতে পারেনি। আওয়ামী কানেক্টিভিটির অভিযোগ তুলে ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে নিরপেক্ষ আবেদনকারীদের নাখোশ হতে দেখা গেছে। আবেদনকারীদের মধ্যে আওয়ামী দোসর আছে মর্মে যারা অভিযোগ তুলেছিলেন তাদের কেউই তাদের অভিযোগের পক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেননি বলে জেলাপ্রশাসক দাবি করেন। তিনি বলেন, ২১৮ জন আবেদনকারীর মধ্য থেকে কঠোর যাচাই-বছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে ১১৭ জনকে টেকানো হয়। এদের মধ্যে লটারির মাধ্যমে পৌরসভার ২১টি ওয়ার্ডের জন্য ২১ জনকে ডিলার নিয়োগের কার্যক্রম চলছিলো।

প্রজ্ঞাপনে সুযোগ থাকা সত্ত্বেও ঢালাওভাবে পুরোনো ডিলারদের সকল আবেদন বাতিল করা হয়েছে। এতে পুরোনো ডিলারদের মধ্যে যারা সৎ ও নিষ্ঠাবান ডিলার ছিলেন তাদের মধ্যে দেখা গিয়েছে ক্ষোভ। তারা প্রশ্ন করেন, যেসব ডিলারের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ নেই তাদের আবেদনপত্র কেন বাতিল করা হবে? আবার প্রজ্ঞাপনে বর্ণিত নীতিমালাও জেলা খাদ্য বিভাগ মেনে চলছে না বলে ব্যাপক কানাঘুষা শোনা যাচ্ছে। প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে, ডিলারশীপের মেয়াদ শেষে কোন কারণে যদি নতুন ডিলার নিয়োগ দিতে বিলম্ব হয় তাহলে পুরাতন ডিলারদের মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিতরণের কাজ চালু রাখতে হবে।
এদিকে গত একমাস কুষ্টিয়া পৌর এলাকায় ওএমএস কার্যক্রম বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম খাদ্য সংকটে। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড সরেজমিন পরিদর্শন করে ভুক্তভোগীদের দুর্দশার কথা জানা গেছে। অথচ কুষ্টিয়ার বাইরে আরও যেসব জেলায় নতুন ডিলার নিয়োগ দেয়া সম্ভব হয়নি সেসব স্থানে পুরোনো ডিলারদের মাধ্যমে ওএমএস জারি রাখা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
এব্যাপারে কুষ্টিয়া জেলাপ্রশাসক তৌফিকুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি এই প্রতিবেদককে জানান, নিয়ম থাকলেও এখানে মেয়াদোত্তীর্ণ পুরাতন ডিলারদের দিয়ে আমরা ওএমএস কার্যক্রম চালাবো না। মাগুরাসহ অনেক জেলাতে খাদ্য বিভাগ সরাসরি ভোক্তাদের মাঝে ওএমএস কার্যক্রম চালু রেখেছে- এমন উদাহরণ দেয়া হলে জেলাপ্রশাসক বলেন, না আমরা ওটাও করবো না। জেলা খাদ্য কর্মকর্তা দেশের বাইরে আছেন, তিনি ফিরে এলে শীঘ্রই আমরা নতুন ডিলার নিয়োগ করবো।

জেলা খাদ্য নিয়ন্ত্রক আল্ ওয়াজিউর রহমান বিদেশ সফরে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কালী শঙ্করপুরের প্রবীণ ব্যবসায়ী হাজি আবুল বাশার আর নেই

Next Post

দৌলতপুর শ্যামপুর ফাঁড়ির আইসির বিরুদ্ধে নানান অভিযোগ

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
দৌলতপুর শ্যামপুর ফাঁড়ির আইসির বিরুদ্ধে নানান অভিযোগ

দৌলতপুর শ্যামপুর ফাঁড়ির আইসির বিরুদ্ধে নানান অভিযোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist