Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কলাপাড়া উপকূলে কৃষিতে সাড়া ফেলেছেন আদিবাসী রাখাইন মংখেলা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 17 August, 2025.
in কৃষি
Reading Time: 1 min read
0
কলাপাড়া উপকূলে কৃষিতে সাড়া ফেলেছেন আদিবাসী রাখাইন মংখেলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জনে পটুয়াখালীর কলাপাড়া শহরতলী থেকে গ্রামীন এলাকার মাঠ পর্যায়ে কৃষি কাজে মানুষকে আগ্রহী করে তুলছেন কৃষি বিভাগ।
একটুকরো জমিও যাতে অনাবাদী না থাকে এজন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতিদিন কোন না কোন গ্রামে গিয়ে কৃষকের সাথে তাদের চাষাবাদ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলছেন। এ
তে দুর্যোগ প্রবন পটুয়াখালীর কলাপাড়া উপকূলে কৃষিতে সাড়া ফেলেছেন তিনি। শুধু কৃষক নয় বেকার যুবদেরও তিনি প্রয়োজনীয় প্রশিক্ষন ও বিনামূল্যে সরকারী কৃষি উপকরন প্রাপ্যতা নিশ্চিত করছেন। যাতে এক টুকরো জমিও অনাবাদী না থাকে।

এদিকে কলাপাড়া উপকূলে কৃষিতে সাড়া ফেলেছেন আদিবাসী রাখাইন পরিবারের সদস্য মংখেলা। যিনি উপজেলা হিসাব রক্ষন অফিসের একজন অডিট সুপারভাইজার। সরকারী ছুটির দিনগুলোতে যিনি পুরোটাই সময় দেন কৃষি কাজে। তার রয়েছে ছাদ বাগান, ফল বাগান, সবজি বাগান সহ সবুজ ধানের ক্ষেত। নিজের উৎপাদিত কৃষি পন্যে তার পরিবারের চাহিদা মিটিয়ে তিনি তার কলিগ, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের উপহার দেন তার উৎপাদিত কৃষি পন্য। মংখেলা’র কৃষিতে সাফল্য দেখে তার সহকর্মী সহ তার গ্রামের অনেকেই কৃষি কাজে আগ্রহী হয়ে উঠছেন।

শুক্রবার ছুটির দিনে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌলতলী পাড়া গ্রামে গিয়ে দেখা যায়, নিজের জমিতে উচ্চ ফলন শীল আমন ধানের বীজ ব্রি-১০৩ ধানের চারা রোপন করছেন মংখেলা। এসময় কথা হয় তার সাথে। তিনি জানান, এটি আমনের একটি নতুন জাত। হেক্টর প্রতি ৬ টন পর্যন্ত ফলন হয়ে থাকে এ জাতের আমন ধান। কলাপাড়া উপকূলে প্রথম তিনি এ জাতের আমন ধানের চারা রোপন করছেন। এটি স্থানীয় বাজারে এখনও অপ্রতুল। এজন্য তিনি কৃষি বিভাগকে ধন্যবাদ জানান।

মংখেলা আরও বলেন, কৃষি কাজ করতে তার ভালো লাগে। অবসরে তিনি নিজের বাড়ীর ছাদে ও বাগানে কৃষি কাজ করে সময় কাটান। প্রায় সকল প্রজাতির ফল গাছ রয়েছে তার বাগানে। এছাড়া মৌসুম ভেদে বিভিন্ন প্রজাতির শাক, সবজির চাষ করেন তিনি। এর মধ্যে কিছু কিছু শাক, সবজি রয়েছে যা বারো মাসি জাতের। তার উৎপাদিত কৃষি পন্যে নিজ পরিবারের চাহিদা মিটিয়ে তিনি উপহার দিয়ে থাকেন তার কলিগ, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের।

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এবছর উপজেলায় আমন চাষাবাদের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে ৩০, ৬৯৮ হেক্টর। ইতিমধ্যে কৃষকের বীজতলা তৈরীর কাজ শেষ। বর্তমানে রোপনের কাজ চলছে। যা আগামী দু’সপ্তাহের মধ্যে শেষ হবে। এবছর উপজেলায় বিআর-১১, বিআর-২২, বিআর-২৩, ব্রি-৫১, ব্রি-৫২, ব্রি-৪৯ সহ নতুন উদ্ভাবিত জাত ব্রি-১০৩ আমন ধানের রোপন করা হয়েছে। এসব জাতের ধানের বীজে হেক্টর প্রতি ৫-৬টন পর্যন্ত ফলন হয়ে থাকে বলে জানায় সূত্রটি।

সূত্রটি আরও জানায়, এবছর কৃষিতে সরকারী প্রনোদনা পেয়েছেন ৩৬০০ কৃষক। জনপ্রতি কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ড্যাপ সার বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। কৃষকদের সঠিক পরামর্শ দিতে উপজেলায় ৩৮টি ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, ’বর্ষা মৌসুমে উপজেলার উঁচু এলাকার জমিগুলো অলস পড়ে থাকে। তাই কৃষকদের রোপা আমন ধান রোপণে উৎসাহিত করা হচ্ছে। চলতি মৌসুমে ধানের দাম বেশি পাওয়ায় আমন চাষে আগ্রহী হচ্ছে কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর এই উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হবে।’ তিনি আরও বলেন, ’প্রতিদিন কৃষকের কাছে কাছে গিয়ে পরামর্শ দেয়া হচ্ছে। প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষককে সার ও বীজ প্রদান করা হয়েছে। এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন রোপণ হবে বলে জানান তিনি।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীতে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ

Next Post

নোয়াখালীতে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

Related Posts

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি
কৃষি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ
কৃষি

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

Next Post
নোয়াখালীতে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নোয়াখালীতে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist