Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ডিজিটাল বিভ্রান্তি: সমাজে ভুয়া খবরের বিরূপ প্রভাব

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 25 August, 2025.
in মতামত
Reading Time: 1 min read
0
ডিজিটাল বিভ্রান্তি: সমাজে ভুয়া খবরের বিরূপ প্রভাব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইবতেশাম রহমান সায়নাভ:

বাংলাদেশ সম্প্রতি এক সংকটময় সময় অতিক্রম করেছে। সামনে নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরে নতুন করে পথচলা শুরু করেছে বাংলাদেশ ২.০। কিন্তু এই প্রক্রিয়ার মাঝেই রাজনৈতিক ও সামাজিক বিরোধীপক্ষকে প্রশ্নবিদ্ধ করতে নানা গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। উদ্দেশ্য যেন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং গণনাগত সততাকে আঘাত করে নিজের মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা।

এর ভিতর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ভুয়া খবরের বিস্তার। ভুয়া খবর শুধু কোনো ব্যক্তিকে নয়, পুরো দেশ ও জাতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। একে অপরকে অবিশ্বস্ত করে তোলে, মানুষের মধ্যে বিভ্রান্তি ও অনাস্থা ছড়িয়ে দিচ্ছে ভুয়া খবর।

তাই বাংলাদেশের জনগণের এখনই দরকার ভার্চুয়াল জগতের বিভ্রান্তি থেকে বের হয়ে বাস্তব সমাজের সত্যকে আঁকড়ে ধরা। একইসাথে নিজের এবং নিজের সমাজের জ্ঞানগত উন্নতিতে মনোনিবেশ করা। কারণ সচেতন নাগরিকই পারে ভুয়া খবরের বিষ থেকে দেশকে রক্ষা করতে।

সম্প্রতি আমি ও আমার সহপাঠীরা মিলে একটি গবেষণা করেছি, যেখানে দেখেছি ৫ আগস্ট পরবর্তী সময়ে ভুয়া খবর কীভাবে জনমতকে প্রভাবিত করেছে। শুধু ২০২৪ সালের চার মাসে ২,৯১৯টি ভুয়া দাবি রেকর্ড হয়েছে, এর মধ্যে ৭২৭টি সরাসরি রাজনৈতিক। শেখ হাসিনার পতনের দিনই ছড়িয়েছে ৯১টি ভিন্ন ভিন্ন ভুয়া খবর।

এসব কনটেন্টের ধরণ ছিল বহুমুখী—বিকৃত ছবি ও ভিডিও, ভারতে সংঘটিত ঘটনার ছবি বাংলাদেশি ঘটনার নামে প্রচার, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ফেইক ভিডিও।

আমাদের গবেষণায় দেখা গেছে, ভুয়া খবরের সবচেয়ে বড় উৎস ফেসবুক। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৬৬% ও ভুয়া পেজ থেকে ৩৪% ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, যা সরাসরি জনসাধারণকে প্রভাবিত করেছে। ভয়, রাগ বা ক্ষোভ উসকে দেয় এমন কনটেন্ট দ্রুত ভাইরাল হয়েছে। এর ফলে মানুষ বিভ্রান্ত হয়ে বাস্তবতা থেকে দূরে সরে গেছে, ভুল তথ্যের ভিত্তিতে রাজনৈতিক অবস্থান নিয়েছে এবং সমাজে অস্থিরতা বেড়েছে।

ফেসবুকভিত্তিক ভুয়া খবর এখন শুধু অনলাইন সমস্যাই নয়, বরং জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য বড় হুমকি। তাই তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং ভুয়া তথ্য ছড়ানোকারীদের জবাবদিহির আওতায় আনা—এসবই সময়ের দাবি। সচেতন নাগরিক আর কার্যকর নীতিই পারে এ বিপদ থেকে দেশকে রক্ষা করতে।


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভালুকায় মহাসড়কের পাশের দোকানপাট উচ্ছেদ অভিযান

Next Post

নওগাঁয় কিশোরীকে অপহরণ: আসামির ১৪ বছর কারাদন্ড

Related Posts

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
মতামত

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ
মতামত

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি
মতামত

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি

Next Post
নওগাঁয় কিশোরীকে অপহরণ: আসামির ১৪ বছর কারাদন্ড

নওগাঁয় কিশোরীকে অপহরণ: আসামির ১৪ বছর কারাদন্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist