Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পল্লী বিদ্যুৎ বোর্ডের নিপীড়নের বিরুদ্ধে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 5 September, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
পল্লী বিদ্যুৎ বোর্ডের নিপীড়নের বিরুদ্ধে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি: দেশের পল্লী বিদ্যুৎ খাতকে দুর্নীতি, অনিয়ম ও শোষণ থেকে মুক্ত করার দাবিতে কুষ্টিয়ায় উত্তাল হয়ে উঠেছেন কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে কুষ্টিয়ার বারখাদা পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙ্গণে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা এক বিক্ষোভ সমাবেশ করেন।

তারা চার দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন এবং বলেন, ু৪৮ বছর ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমাদের শোষণ করে আসছে। এখন আর সহ্য করা হবে না।”

চার দফা মূল দাবি

১. বিদ্যুৎ বিভাগের গঠিত দুটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ, চুক্তিভিত্তিক মিটার রিডার, লাইনশ্রমিক, বিলিং সহকারীদের নিয়মিতকরণ এবং অন্যায়ভাবে বরখাস্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল।
২. ১৭ আগস্ট থেকে হয়রানি মূলকভাবে বরখাস্তকৃতদের আদেশ বাতিল করে পূর্বের কর্মস্থলে ফেরত পাঠানো।
৩. জরুরি সেবায় নিয়োজিত লাইন-ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং আন্দোলনকালীন বঞ্চিত পাঁচজন কর্মীর যোগদানের ব্যবস্থা।
৪. দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

বক্তাদের অভিযোগ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,

মাত্র তিন মাসে সাড়ে ৬ হাজার কর্মকর্তা-কর্মচারীকে গণবদলি করা হয়েছে। এটা ইতিহাসে নজিরবিহীন। এর ফলে মাঠপর্যায়ে কাজের গতি ভেঙে পড়েছে।

তারা জানান, হঠাৎ বদলির কারণে লাইন চিনতে না পারায় এবং মানসিক হতাশায় শুধু গত এক মাসেই সাতজন লাইন-ম্যান দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনাকে তারা “প্রশাসনিক অবহেলার কারণে অকাল মৃত্যু” বলে আখ্যা দেন।

বক্তারা আরও বলেন, আমাদের দাবি বাস্তবায়নে ২৪ জুলাই গঠিত কমিটি ১০ দিনের মধ্যে সমাধানের সুপারিশ করেছিল। বিদ্যুৎ বিভাগ বারবার তাগাদা দিলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তা মানছে না। এটা ইচ্ছাকৃত অবহেলা।

দুর্নীতি ও নিম্নমানের মালামাল সরবরাহ বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বোর্ড সীমাহীন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে নিম্নমানের সরঞ্জাম সরবরাহ করছে। নন-স্ট্যান্ডার্ড বৈদ্যুতিক লাইন ও অবকাঠামো নির্মাণের কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা।

গ্রাহকরা বিদ্যুতের সমস্যায় ভোগেন, কিন্তু দোষ চাপানো হয় মাঠ পর্যায়ের কর্মীদের ঘাড়ে। অথচ বোর্ডের কোনো জবাবদিহিতা নেই বলেন এক সমিতির কর্মকর্তা।

পল্লী বিদ্যুৎ সমিতি দেশের গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের মূল ভরসা। বর্তমানে প্রায় ৭ কোটি গ্রাহক এই খাতের ওপর নির্ভরশীল। তবে আরইবির কেন্দ্রীয় কর্তৃত্ব, রাজনৈতিক দলবাজি ও অযোগ্য কর্মকর্তাদের সিদ্ধান্তে এই খাত চরম সংকটে পড়েছে।

এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও একই ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন হলেও সমাধানের আশ্বাস দিয়ে তা থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হলে তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেবেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরে মফেজ হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

Next Post

দৌলতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন গ্রেফতার

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
দৌলতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন গ্রেফতার

দৌলতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist