প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের রামনগর এলাকা থেকে ৪৬ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিসি-৩ এর সদস্যরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২ এর নির্দেশনায় মেহেরপুর ক্যাম্পের একটি চৌকস দল রামনগর টু হাড়াভাঙ্গা সড়কে অভিযান চালায়। এ সময় স্থানীয় মুদি দোকানের সামনে থেকে মাসুদ রানা (২৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। মাসুদ রামনগর গ্রামের আয়নাল মন্ডলের ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাসুদ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়া*বা সংগ্রহ করে নিজ এলাকা ও আশপাশে বিক্রি করছিল।
এ ঘটনায় মাসুদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩ এর কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।
প্রিন্ট করুন








Discussion about this post