নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, আগামী ১২ ফেব্রুআরি নির্বাচন হবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা ইতিমধ্যে প্রচারও শুরু করেছি। এই নির্বাচনে যারা বিরোধীতা করবে তাঁদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দেশের সকল শ্রেণি পেশার মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার বিকেলে কুমারখালী শহরের বাসস্টান্ড, স্টেশন বাজার, থানামোড়, গণমোড় ও হলবাজার এলাকায় নানান শ্রেণি পেশার হাতে লিফলেট তুলে দেওয়া হয়। লিফলেট বিতরণ শেষে গণমোড় এলাকায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা সংবিধান বিশ্বাস করি। সেই সংবিধানে পিআর পদ্ধতি নাই। কতিপয় রাজনীতিবীদ কোথায় পিআর পদ্ধতি পেল তাঁরা নিজেরাও তা জানেন না। তাঁদের দাবী সংবিধান ও গঠনতন্ত্রেও নেই। পিআর পদ্ধতি ভারতীয় ষড়যন্ত্র। তা বাস্তবায়নের জন্য এদেশীয় এজেন্টরা কাজ করছে। তবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বিএনপি একটি বড় দল। এখানে অনেক নেতা থাকতে পারেন। তবে এখন পর্যন্ত দল কাউকেই গ্রীণ সিগনাল দেয়নি। এ ব্যাপারে দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা চাই ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হোক। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য //
প্রিন্ট করুন








Discussion about this post