Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রতিদিন থাকছে আলোচনা সভা, লালন সংগীতানুষ্ঠানসহ নানা আয়োজন

আজ থেকে ছেঁউড়িয়ায় লালন মেলা শুরু

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 16 October, 2025.
in প্রধান খবর, সাহিত্য ও সংষ্কৃতি
Reading Time: 1 min read
0
আজ থেকে ছেঁউড়িয়ায় লালন মেলা শুরু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নূর মোহাম্মদ রবিউল : লালন শাঁইজীর মাজার জিয়ারতে ১লা কার্তিক অন্তর্ধান দিবস বরণে কুষ্টিয়া ছেঁউড়িয়া গুরু বাড়ীতে তাঁর ভক্ত- অনুসারীরা এই মিলন মেলা মহাত্মা লালন শাঁইজী ওফাতের পর থেকে আয়োজন করে আসছেন।

এরই আলোকে আজকের প্রতিষ্ঠান রুপে দাঁড়ানো ‘লালন একাডেমি’ প্রতি বছরের ন্যায় এবারও ০১, ০২ ও ০৩ কার্তিক ১৪৩২ (১৭, ১৮ ও ১৯ অক্টোবর ২০২৫) শুক্রবার, শনিবার ও রবিবার ৩ (তিন) দিনব্যাপী আলোচনা সভা ও লালন সংগীতানুষ্ঠানসহ গ্রামীন মেলা আয়োজন করেছেন।
জাতীয় পর্যায়ে এবারের অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্থানীয় লালন একাডেমির আয়োজনে অতিথিদের নিয়ে চলবে আলোচনা সভা।
আলোচনা শেষে লালন একাডেমির শিল্পীদের নিয়ে চলবে লালন সংগীতানুষ্ঠান।পাশাপাশি লালন একাডেমির খোলা মাঠে বসছে গ্রামীণ মেলা।

মরমী সাধক লালন শাঁইজী মানবকূলে বিদায়ের পর থেকে কুষ্টিয়া শহর সংলগ্ন ছেঁউড়িয়া মাজার চত্বরে তাঁর ভক্ত ও আশেকানদের ১ লা কার্তিক অন্তর্ধান দিবস বরণের মিলন মেলা উদযাপিত করে আসছে। লালন অনুসারীরা দিনটি উপলক্ষে আগেই বহু দুর থেকে দলে দলে সকল ভক্ত ও আসেকানদের ভিড় জমে উঠে ছেঁউড়িয়া লালন শাঁইজীর নিজ বাসভবনে। লালন শাঁইজীর মাজারের চারিপাশে ভক্তরা নানা সাজে মেতে উঠে ভক্তি প্রদানে।

তাঁর ভক্ত-অনুসারীরা অনেকেই আগে থেকেই গুরু বাড়িতে এসে গুরুর মাজারে শ্রদ্ধা নিবেদনে, বিভিন্ন ধরনের সেবাদানে এবং আগরবাতি, মোমবাতি, আতর, ফুল দিতে ব্যস্ত হয়ে উঠে। ভক্তরা গুরুর বাণী ও গান শ্রদ্ধাার সাথে শ্রবণ করে অতঃপর অনেকে গান গেয়ে মাজারের আশপাশে আাসা সবার মাঝে গুরু বাণী প্রচারের আসর জমিয়ে তুলে। এরই আলোকে ১লা কার্তিক লালন শাঁইজীর ভক্ত-অনুসারীরা তাঁদের মতে মিলন মেলার অনুষ্ঠান আয়োজন করছে।

লালন অনুসারী ও ভক্তরা গুরুর প্রতি শ্রদ্ধা-ভক্তি প্রদানের মধ্য দিয়ে গুরুর বাণী ও গান প্রচারের দাওয়াত দিয়ে থাকেন। গুরু পাঠ নিয়ে গুরু সেবার মাধ্যমে নিজেকে একজন প্রকৃত মানুষ হওয়াই এই পথের মূল লক্ষ্য।

লালন দর্শন মতের জানা গেছে, গুরুর হাতে বায়েত গ্রহণ করে সৃষ্টি ও সৃষ্টিকর্তার প্রতি ভক্তি-ভালবাসার দিয়ে সন্তুষ্টি অর্জন করা। সকল ধর্মের নারী-পুরুষ সবাইকে একজন গুরুর দীক্ষা নেওয়ার বিষয়ে বলা হয়েছে। লালন সাঁইকে তার শিষ্যদের কাছে ‘সাঁইজি’ নামে পরিচিত। ফকির লালন সাঁইকে আমরা যাকে লালন শাহ, মহাত্মা লালন, মরমি কবি ফকির লালন সাঁই, বাউল সম্রাট, মরমি সাধকসহ একাধিক নামেও চিনি। লালন জাত-পাত, ধর্ম-বর্ণ, গোত্রের ঊর্ধ্বে গিয়ে মানুষ ও মানবতাকে বড় করে দেখেছেন। তাঁর পথচলা প্রথম জীবন শুরু হয়েছে রাধা-কৃষ্ণ ও কালী প্রেম দিয়ে। মাঝ জীবনে গেয়েছেন দেহ তত্ত্বের গান। শেষ জীবনে ঝুকে ধরেছেন নবী রসূলের দিকে। হিন্দু ও ইসলাম ধর্মের সমন্বয়ে লেখা গানগুলো অধিকাংশ ইসলাম, সুফিবাদ ও দেহতত্ত্ব নিয়ে।

তিনি লিখেছেন, পারে কে যাবি নবির নৌকাতে আয়। রুপ কাঠের ই নৌকাখানি নাই ডুবার ভয়। আরো লিখেছেন, যে মুর্শিদ সেই তো রাসুল, ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা কোরানে কয়। মানুষ ছেড়ে ক্ষেপা রে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্ব সাধন সিদ্ধ হয় তার, আগে কপাট মার কামের ঘরে, মানুষ ঝলক দিবে রুপ নিহারে গানসহ লালন সাঁইজী আরো লিখেছেন সামাজিক ভেদনীতি, শ্রেণী-বৈষম্য, জাতপাতের কলহ ও সাম্প্রদায়িক বিরোধের বিরুদ্ধে লেখা।

উল্লেখ্য, বৃটিশ শাসকগোষ্ঠির নির্মম অত্যাচারে গ্রামের সাধারণ মানুষের জীবনকে যখন বিষিয়ে তুলেছিল, ঠিক সেই সময়ই সত্যের পথ ধরে,মানুষ গুরুর দিক্ষা দিতেই সেদিন মানবতার পথ প্রদর্শক হিসাবে মরমী সাধক লালন শাহের আবির্ভাব ঘটে ছেঁউড়িয়াতে। লালনের জন্মস্থান নিয়ে নানা জনের নানা মত থাকলেও আজো অজানায় রয়ে গেছে তাঁর জন্ম রহস্য। তিনি ছিলেন নিঃসন্তান। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। তবে তিনি ছিলেন স্ব-শিক্ষায় শিক্ষিত। যৌবনকালে পূর্ণ লাভের জন্য তীর্থ ভ্রমনে বেরিয়ে তার যৌবনের রূপামত্মর ও সাধন জীবনে অনুপ্রবেশের ঘটনা ঘটে বলে জানা যায়। তীর্থকালে তিনি বসন্ত রোগে আক্রান্ত হলে তার সঙ্গীরা তাকে প্রত্যাখ্যান করে। পরে মলম শাহের আশ্রয়ে জীবন ফিরে পাওয়ার পর সাধক সিরাজ সাঁইয়ের সান্নিধ্যে তিনি সাধক গুরুর আসনে অধিষ্টিত হন। প্রথমে তিনি কুমারখালির ছেঁউড়িয়া গ্রামের গভীর বনের একটি আমগাছের নীচে সাধনায় নিযুক্ত হন। পরে স্থানীয় কারিকর সম্প্রদায়ের সাহায্য লাভ করেন। লালন ভক্ত মলম শাহ আখড়া তৈরীর জন্য ষোল বিঘা জমি দান করেন। দানকৃত ওই জমিতে ১৮২৩ সালে লালন আখড়া গড়ে ওঠে। প্রথমে সেখানে লালনের বসবাস ও সাধনার জন্য বড় খড়ের ঘর তৈরী করা হয়। সেই ঘরেই তাঁর সাধন-ভজন বসতো। ছেঁউড়িয়ার আঁখড়া স্থাপনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিষ্যভক্তদের নিয়ে পরিবৃত থাকতেন। তিনি প্রায় এক হাজার গান রচনা করে গেছেন। ১৮৯০ সালের ১৭ অক্টোবর ভোরে এই মরমী সাধক দেহত্যাগ করেন এবং তাঁর সাধন-ভজনের ঘরের মধ্যেই তাকে সমাহিত করা হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া জেলার এইচএসসি /সমমান পরীক্ষার ফল প্রকাশ

Next Post

কুষ্টিয়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Related Posts

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?
প্রধান খবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
প্রধান খবর

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

কুষ্টিয়ায় কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত
সাহিত্য ও সংষ্কৃতি

কুষ্টিয়ায় কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

Next Post
কুষ্টিয়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist