Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পার কাজ শুরু চায় ইবি শিক্ষার্থীরা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 18 October, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পার কাজ শুরু চায় ইবি শিক্ষার্থীরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবি জানান তারা।

এসময় রংপুর বিভাগের আটটি জেলা ছাত্রকল্যাণ সমিতির ইবি শিক্ষার্থীসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত আটটার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মশাল মিছিল শুরু হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার ছাত্রকল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মিছিলে শিক্ষার্থীরা ‘জাগো বাহে, কোনটে সবায়’,’ উত্তরবঙ্গের কান্না, আর না আর না’, ‘উত্তরবঙ্গ ভাসে, ইন্টেরিম হাসে’, ”ভারত যদি বন্ধু হয়, ন্যায্য পানির হিস্যা দাও’, ‘চুক্তি নিয়ে টাববাহানা, আর না আর না’, ‘তিস্তা পাড়ের সাথে, ইবিয়ানরা আছে’ ইত্যাদি স্লোগান দেয়

সমাবেশে বক্তারা বলেন, “তিস্তা নদী রক্ষা আন্দোলন কোনো একদিনের বা এক ব্যক্তির নয়, এটি তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত দীর্ঘ আন্দোলন। সরকারের অবহেলায় উত্তরবঙ্গ বারবার বঞ্চিত হয়েছে, রংপুরসহ তিস্তাপাড়ের মানুষ আজও বৈষম্যের শিকার। তিস্তাপাড়ের অধিকার আদায়ে নতুন প্রজন্ম রক্ত দিতেও প্রস্তুত। এসময় বক্তারা নভেম্বরে মধ্যে তিস্তা মহাপ্রকল্পের কার্যক্রম শুরু না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।”

ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “তিস্তা নদী রক্ষা আন্দোলন কোনো একদিনের বা কোনো এক ব্যক্তির সংগ্রাম নয়, এটি প্রায় ৪৫ বছর ধরে তিস্তা-পাড়ের লক্ষাধিক মানুষের জীবিকা, আশা ও অধিকার রক্ষার সংগ্রাম। আমরা বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল করে এ প্রতিবাদ ব্যক্ত করছি।”

উত্তরবঙ্গের অবহেলার কথা তুলে ধরে তিনি বলেন, “এই অঞ্চল বারবার অবহেলিত হয়েছে; তার ফল হচ্ছে আজকের নিত্যজীবন ও আয়ের পার্থক্যে। তিস্তা-পাড়ের মানুষ সারাবাংলার অন্নভান্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও ন্যায্য অংশ পাচ্ছে না, এটি সহ্য করা যায় না।”

জোরালো দাবি জানিয়ে তিনি বলেন, “নভেম্বরে যদি তিস্তা মহাপ্রকল্পের কার্যক্রম শুরু না হয় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটি দুর্বার আন্দোলন শুরু করব। ছাত্রসমাজসহ সব সহযোদ্ধাকে ঐক্যবদ্ধ করে সরকারকে বাধ্য করব তাদের ন্যায্য দাবি মেনে নিতে। প্রয়োজনে তিস্তাপাড়ের জন্য হাজার হাজার সাহসী মানুষ আত্মত্যাগ করতেও প্রস্তুত, আমরাও পাশে আছি।”

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

Next Post

পাঁচ দাবিতে ইবি শিবিরের হুঁশিয়ারি

Related Posts

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

Next Post
পাঁচ দাবিতে ইবি শিবিরের হুঁশিয়ারি

পাঁচ দাবিতে ইবি শিবিরের হুঁশিয়ারি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist