মেহেরপুর থেকে আঃ আলিম : সরকারি রাস্তায় লোহার তৈরি দরজা রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে জিল্লুর রহমান নামের এক ওয়েল্ডিং ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১২ টার সময় মেহেরপুরের গাংনীর ভোলাডাঙ্গা গ্রামে এ
অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। জিল্লুর রহমান গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের মৃত পালান মালিথার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, জন
গুরুত্বপূর্ণ সড়কের ওপর দীর্ঘদিন যাবত লোহার তৈরি দরজা রেখে
প্রদর্শনী করে আসছিলেন ওয়েল্ডিং ব্যবসায়ী জিল্লুর রহমান। পথচারীদের
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়ায় সড়ক
পরিবহন আইন ২০১৮ এর ৯১/১১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন গাংনী থানা
পুলিশের একটি টীম।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন





Discussion about this post