হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এ সময় বিভিন্ন দোকানপাট, বাসা বাড়ি ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কালে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছি।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেনসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post