হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি (গ্রাম ডাক্তার) উপজেলা কমিটি গঠন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বড়গাংদিয়া ডায়মন্ড হেলথ্ কেয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব গ্রাম ডাক্তার আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সুমন আলীর সভাপতিত্বে ও ডায়মন্ড হেলথ্ কেয়ারের স্বত্বাধিকারী মোঃ বিশারত হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জগলুর রহমান (লিটন),মেহেরপুর জেলা কমিটির সভাপতি আব্বাস উদ্দিন,দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন,কেমিস্ট্র এন্ড ডাগিস্ট দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ মোঃ আজমল হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাম ডাক্তারগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা আর.এম.পি.ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম,লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।আলোচনা সভা শেষে দৌলতপুর উপজেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়।
প্রিন্ট করুন







Discussion about this post