নিজস্ব প্রতিনিধি: ইমদাদুল উলুম মাদ্রাসা জুগিয়া মাদারশাহ মোড় কুষ্টিয়া তে হিফজুল কোরআন বোর্ড কুষ্টিয়া সদর থানা এর প্রতিযোগিতা অনুষ্ঠান- ২০২৫ সম্পন্ন হয়েছে।
গত (২৭/১০/২০২৫ ইং) রবিবার, কুষ্টিয়া শহরের ১৪ নং ওয়ার্ড অবস্থিত ইমদাদুল উলুম মাদ্রাসা জুগিয়া শেখপাড়া মাদারশাহ মোড় মাদ্রাসা মিলনায়তনে, হেফজুল কোরআন বোর্ড কুষ্টিয়া এর সভাপতি হাফেজ গোলাম মাওলা এর সভাপতিত্বে ও হেফজুল কোরআন বোর্ড কুষ্টিয়া এর সেক্রেটারি হাফেজ আরিফুজ্জামান এর সঞ্চালনায়” কুষ্টিয়া জেলা উলামা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত ‘হিফজুল কোরআন বোর্ড কুষ্টিয়া এর সদর থানা শাখার দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয় ।
অনুষ্ঠানে কুষ্টিয়া সদর থানা শাখার ২১টি মাদ্রাসার প্রায় দুই শতাধিক হাফেজে কুরআন প্রতিযোগীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলূমের শায়খুল হাদিস ও মুহতামিম হযরত মাওলানা আবু দাউদ, ফজলুল উলূম বহুমুখী মাদ্রাসা কুষ্টিয়ার মুহতামিম মাওলানা রেজাউল করিম, ইমদাদুল উলূম মাদ্রাসা কুষ্টিয়ার মুহতামমিম মুফতী ফরীদ উদ্দীন আবরার, তাতীবন্দ মাদ্রাসা কুষ্টিয়ার মুহতামিম হাফেজ শাকিরুল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম ভেড়ামারা, কুষ্টিয়া সদর থানা সভাপতি মাওলানা মুফতি শিহাব সহ আঞ্চলিক হিফজুল কুরআন বোর্ড কুষ্টিয়ার নেতৃবৃন্দ।
প্রিন্ট করুন









Discussion about this post