জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ধাক্কায় ট্রলির নিচে পড়ে মহিদুল ইসলাম (৩৫) নামের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১লা নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়নের কইগাড়ি পাড়া গ্রামের পোকার ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাজার এলাকায় হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মহিদুল ইসলামকে ধাক্কা দেন। এতে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলি চালককে আটক করেন। তবে উপস্থিতদের মতে, ঘটনাটিতে চালকের কোনো দোষ না থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। নিহত মহিদুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং ছুটিতে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন বলে জানা গেছে।
ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, স্থানীয়রা ঘটনার পর মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এবিষয়ে থানায় মামলা হয়েছে। পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রিন্ট করুন








Discussion about this post