হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে দৌলতপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে শনিবার(১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী।সভায় সমবায়ীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং সমবায়ের উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট করুন





Discussion about this post