নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ৩০তম হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা অডিশন রাউন্ড সম্পন্ন হয়েছে।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতার অংশ হিসেবে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়।
সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, কাছেমুল উলূম লাল মুহাম্মদ কওমী মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় কুষ্টিয়া জেলার ৭টি থানা প্রতিযোগিতা থেকে উত্তীর্ণ হয়ে ইয়েস কার্ড পেয়ে জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ৩৫টি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানের সর্বমোট ২০০জন প্রতিযোগী । বাছায়কৃত প্রতিযোগী ২০০জন ছাত্রের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত ৮জন বিচারকের মাধ্যমে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা বাস্তবায়ন হয়।
অনুষ্ঠানে কাছেমুল উলূম কওমী মাদ্রাসার সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা আবু সুফিয়ান ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা বরকতুল্লাহ আজমীর যৌথ সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি হযরত মাওঃ মুফতী ইব্রাহীম হুসাইন কাছেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা জোন-২ বিভাগীয় সভাপতি হযরত হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ, খহলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মীর মোহর আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। এছাড়াও আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার সভাপতি শায়খুল হাদীস আব্দুল লতিফ খান, সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা মুফতী রেজাউল করিম ধাপাড়িয়া। বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন, গ্লোবাল লীফ টোব্যাকো কোম্পানি লিমিটেড এর জিএম সাব্বির আহমাদ প্রমুখ।
উল্লেখ্য যে, কুষ্টিয়ার সকল উপজেলা থেকে বাছাইকরণ প্রতিযোগিতায় প্রাথমিক বিবেচনায় জেলা অডিশনে অংশগ্রহণ করেন ২০০জন প্রতিযোগী। এরমধ্যে ৫পারা গ্রুপ থেকে ৭জন,১০পারা গ্রুপ থেকে ৭জন,২০পারা গ্রুপ থেকে ৭জন এবং ৩০পারা গ্রুপ থেকে ৭জন করে সর্বমোট ২৮জন বাছাই করেন বিচারকবৃন্দ। যারা খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুমতি পেয়ে ইয়েস কার্ড প্রাপ্ত হন। জেলা অডিশনে উত্তীর্ণ ২৮জন প্রতিযোগীদেরকে অর্থ সম্মাননা,ক্রেস্ট এবং সনদ বিতরণ করা হয়।বাকি অংশগ্রহণকারী প্রতিযোগিদের সম্মাননা হিসেবে শান্তনা পুরষ্কার দেওয়া হয়।
প্রিন্ট করুন









Discussion about this post