কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মোহিত কুমার বিশ্বাসের অবসরজনিত বিদায় অনুষ্ঠান গতকাল (শনিবার) শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের সভাপতি ও কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান মোঃ আবুল কালাম সাজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোহাঃ কামরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া সিটি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাসাবুল ইসলাম। কুরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক (গণিত) মোঃ রহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক (বাংলা) মোসাঃ নার্গিস পারভীন। মানপত্র প্রদান করেন সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস) মোঃ মিজানুর রহমান ও প্রভাষক (উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন) মোঃ মাহাবুবুর রহমান।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (ইতিহাস) মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) মোঃ আন্তাজ উদ্দীন, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মোঃ ওবাইদুর রহমান,
সহকারী অধ্যাপক (আইসিটি) মোঃ আশাদুল হক, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মোঃ শাহজাহান সিরাজ, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আব্দুল গনি, ল্যাব সহকারী ইশরাত জাহান সেতু প্রমুখ।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রত্যাশা বিশ্বাস। কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক (অর্থনীতি) আঞ্জুমান আরা বেগম।
প্রিন্ট করুন










Discussion about this post