Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পরিবেশ রক্ষায় গ্রীন ভয়েসের অভিযান

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 27 November, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পরিবেশ রক্ষায় গ্রীন ভয়েসের অভিযান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পলিথিন মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা, ক্লাস এসবই শিক্ষার্থীদের প্রধান কাজ তবুও ক্যাম্পাসে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। কেউ হাতে ময়লার বস্তা, কেউ প্লাস্টিক কুড়োচ্ছে, আর কেউ রাস্তার ধারে পড়ে থাকা পলিথিন তুলে বস্তাবন্দি করছে। পরিবেশ রক্ষার দায়িত্ববোধ থেকে পড়ার টেবিলে থাকা তরুণরা নেমেছে পরিচ্ছন্নতার মাঠে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বটতলা থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নেন গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল আল মোহিত, সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন, সাবেক সভাপতি এস. এম. সুইট, মাজিদুল ইসলাম উজ্জ্বলসহ অর্ধশতাধিক সদস্য।

এদিন অংশগ্রহণকারীরা কয়েকটি দলে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, ক্রিকেট মাঠ, শাহ আজিজুর রহমান হল, প্যারাডাইস রোড, জুলাই ৩৬ হল, ইবনে সিনা বিজ্ঞান ভবন এবং টিএসসিসি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এসময় ময়লা-আবর্জনা, পলিথিন, অপ্রয়োজনীয় কাগজপত্র, বিস্কুটের প্যাকেটসহ বিভিন্ন বর্জ সংগ্রহ করে বস্তাবন্দি করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। সদস্যরা মুখে মাস্ক, হাতে গ্লাবস পরিধানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য বিধি মেনে এ কাজ করেন।

অংশগ্রহণকারী লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার বলেন, “আজকের এই অভিযানটা আমাদের সবার মধ্যে সচেতনতা তৈরি করতে সাহায্য করছে। আমরা সবাই ক্যাম্পাস নোংরা করি। আমরা কোনোকিছু খেয়ে সেখানে খোসা বা খাবারের বাড়তি অংশটা ফেলে দেই। কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন নই, পরিচ্ছন্নতার কাজটা আমরা কেউই করি না। সেজন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা সবার মধ্যে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যেন আমরা নোংরা না করে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।”

আরেক অংশগ্রহণকারী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “আমাদের পরিবেশ যদি সুস্থ না থাকে, আমাদের সুস্থ থাকার সম্ভাবনা অনেক কম। অতএব আমাদের পরিবেশটাকে ভালো রাখতে হবে। এজন্য আমাদের যেসব অপচনশীল দ্রব্য আছে, যেমন পলিথিন, প্লাস্টিকসহ যা আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এসব থেকে আমাদের পরিবেশকে মুক্ত রাখতে হবে।”

সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “আসলে ক্যাম্পাস পলিথিনমুক্তকরণ বা পরিচ্ছন্নতা অভিযান এগুলো আমাদের মূল কাজ নয়। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আর গবেষণার জন্য এসেছি। আমরা একজন শিক্ষার্থী এবং প্রথম শ্রেণির নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকে এই কাজটা করছি। আমরা প্রতি বছরই একটা নমুনা কাজ হিসেবে এটা করি, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। আমরা গ্রীন ভয়েস এজন্যই করি যাতে ভবিষ্যতে এই সংগঠন কারো না করতে হয়।”

তিনি আরও বলেন, এই নমুনা কাজ করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই মেসেজটাই দিতে চাই যে, ক্যাম্পাসকে পলিথিনমুক্ত করতে হবে এবং যা পরিচ্ছন্ন আছে, তার চেয়ে আরো বেশি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে আমরা প্রক্টর স্যার, ছাত্র উপদেষ্টা এবং মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের সাথে একাধিকবার কথা বলেছি। তারা আশাবাদী এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে তারা এই কাজে সহায়তা করবেন।”

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন “পরিবেশের সবচেয়ে ক্ষতিকর যেটা, সেটার প্রধান কারণ হলো পলিথিন। যেখানে-সেখানে এই পলিথিন ফেলে দেওয়া হয়। এগুলো মাটির উর্বরতা নষ্ট করে, মাটির যে স্বাভাবিকতা আছে সেটা নষ্ট করে দেয়। এবং সবচেয়ে বড় সমস্যা হলো, এই পলিথিন যেখানে-সেখানে ফেলার কারণে আমাদের পুরো ক্যাম্পাসটা আসলে পলিথিনময় হয়ে গেছে। এখন আমাদের উচিত, আমরা যেখানে-সেখানে যেখানেই পলিথিন ফেলবো না। যেখানে একটা নির্দিষ্ট ডাস্টবিনের ব্যবস্থা আছে, সেখানে পলিথিনটা ফেলবো। সবার মধ্যে এই সচেতনতাটা জাগিয়ে তুলতে হবে, যেন তারা পরিবেশের গুরুত্বটা বুঝতে পারে এবং পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য নিজে থেকে কাজ করে।”

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ব্যক্তি নয় দল কেন্দ্রীক রাজনীতিই আদর্শ হওয়া উচিত: রুমী

Next Post

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
ভেড়ামারায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist