গাংনী প্রতিনিধি:
মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
গাংনী উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন এডাম, ইমন হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব, গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দল ও এলাকার নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও তাকে মনোনয়ন না দেওয়া অন্যায় বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। চূড়ান্ত মনোনয়ন তালিকায় তার নাম অন্তর্ভুক্ত না করা হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রিন্ট করুন









Discussion about this post