Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

এসএম জামালের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 2 December, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
এসএম জামালের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া : একজন স্বপ্নবাজ তরুণ এসএম জামাল। কুষ্টিয়ার মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি শুরু করেন তার উদ্যোক্তা জীবন। কৃষক পরিবারে জন্ম নেওয়া জামাল ছোটবেলা থেকেই দেখেছেন কীভাবে কৃষকরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও ন্যায্য দাম পান না। আর শহরের মানুষ হয় ভেজাল আর নিম্নমানের পণ্যে ক্ষতিগ্রস্ত। এই ব্যবধান দূর করতে এবং খাঁটি কৃষিপণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি শুরু করেন “রোনিতা ফুড”।

প্রথমে খেজুরের গুড়, কুমড়ার বড়ি, খাঁটি সরিষার তেল ও দেশি মশলা দিয়ে শুরু হয় তার যাত্রা।

সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে কালেক্টর চত্বরে বিসিক আয়োজিত উদ্যোক্তা মেলায় অংশ নেওয়া রোনিতা ফুড এর স্টলে কথা হয় এসএম জামাল এর সাথে।

তিনি বলেন, নিজেই কৃষকদের থেকে পণ্য সংগ্রহ করেন, প্রক্রিয়াজাত করেন সৎভাবে, তারপর বিপণন করেন অনলাইনে ও স্থানীয় বাজারে।
তিনি বিশ্বাস করেন, বিশুদ্ধতা, আস্থা ও ন্যায্যতা—এই তিনটি মূলনীতিই তার ব্যবসার মূল চালিকা শক্তি। আজ রোনিতা ফুড শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি এক বিশ্বাসের নাম।

রোনিতা ফুড–এর প্রতিটি পণ্যে রয়েছে শতভাগ প্রাকৃতিক স্বাদ ও ঘরোয়া আস্থা। শহরের ভোক্তারা যেন সহজেই খাঁটি খাবার পেতে পারেন, এজন্য তিনি হোম ডেলিভারি ও কুরিয়ারের মাধ্যমে দেশজুড়ে পণ্য পৌঁছে দিচ্ছেন।

এসএম জামাল বলেন, “আমি শুধু পণ্য বিক্রি করি না, আমি কৃষকের ঘাম আর ভোক্তার আস্থার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে চাই।” তিনি আরও বলেন, “আমার লক্ষ্য শুধু লাভ নয়, আমি কৃষকের মুখে হাসি আর ভোক্তার পাতে নির্ভেজাল খাবার তুলে দিতে চাই। এটি আমার সামাজিক দায়বদ্ধতাও বটে।”

কুষ্টিয়ায় বিসিক উদ্যোক্তা মেলায় স্টল নিয়েছেন। সেখানে দর্শনার্থী ও ক্রেতারা আসছেন কিনছেন করেন, ভোক্তার সন্তুষ্টিই একজন উদ্যোক্তার সবচেয়ে বড় প্রাপ্তি। তাই প্রতিটি পণ্যে তিনি বজায় রাখছেন সততা, পরিশ্রম ও মানের নিখুঁত সমন্বয়।

তার এই পথচলা নতুন উদ্যোক্তাদের জন্য একটি দৃষ্টান্ত—নিজের শেকড়কে আঁকড়ে ধরেও সফলতা অর্জন সম্ভব।
তিনি প্রমাণ করেছেন, যেখানে ইচ্ছা, সেখানেই পথ—বিশুদ্ধতা আর আস্থাকে সাথে নিয়ে সেই পথেই এগিয়ে চলেছেন একজন সত্যিকারের কৃষকের বন্ধু।

তবে কোন সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা পেলে তার রোনিতা ফুড কে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারেবেন বলেও জানান তিনি।

ভোক্তাদের প্রতিক্রিয়া অনুযায়ী, এসএম জামালের খাঁটি সরিষার তেল ও মশলা তাদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
অনেকেই জানিয়েছেন, বাজারে যেখানে নকল ও কেমিক্যালযুক্ত মসলার ভিড়, সেখানে রোনিতা ফুড-এর পণ্য ব্যবহার করে তারা স্বাদ ও গুণগত মানে সন্তুষ্ট।

মর্জিনা খাতুন নামের এক নিয়মিত ক্রেতা বলেন, বাজারে তেল মশলা কিনতে গিয়েও হোঁচট খেতে হয়। তবে ভেজালের ভীড়ে এসএম জামাল এর তেল মশলায় বিশুদ্ধ পেয়েছি। আমি আমার সংসারের জন্য নিয়মিত তার কাছ থেকে কিনে থাকি।

তাপস নামের একজন ভোক্তা বলেন, “রান্নায় এই তেল ও মশলার ঘ্রাণ এবং স্বাদই বলে দেয় – এটা সত্যিই খাঁটি। পরিবারের সবাই এখন রোনিতা ফুড এর তেল মশলা ব্যবহার করি। তিনি বলেন, “স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে আমরা এখন শুধুই রোনিতা ফুড-এর পণ্য ব্যবহার করি।”

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কুষ্টিয়ার ডিজিএম আশানুজ্জামান মুকুল বলেন, কৃষিভিত্তিক বাংলাদেশের প্রাণ হচ্ছে কৃষক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজও সেই কৃষকরাই সবচেয়ে অবহেলিত। এই বাস্তবতা খুব কাছ থেকে দেখেই গড়ে উঠেছে কুষ্টিয়ার উদীয়মান উদ্যোক্তা এসএম জামালের ভিন্ন এক চিন্তা।
তিনি আমাদের বিসিক কুষ্টিয়া প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এবং সেই প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তেল মশলা তৈরীর উদ্যোগ গ্রহণ করেছেন। এবং বর্তমানে নিজস্ব কারখানায় উৎপাদন করে তা বাজারজাত করণ করছে। আৃরা তার কারখানা পরিদর্শন করেছি এবং খোঁজ খবর নিয়েছি তার উৎপাদন করা তেল মশলা ইতিমধ্যেই মানুষের একটা আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি শুধু ব্যবসা করার জন্য ব্যবসা শুরু করেননি, বরং একটি সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করেন “রোনিতা ফুড”—একটি খাঁটি ও অথেনটিক কৃষিপণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবেও বিবেচিত হয়েছে। বিসিক এমন উদ্যোক্তাদের পাশে দাঁড়ায়। নিবন্ধনকৃত সদস্য হিসেবে এসব উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তাও প্রদান করে থাকে।

বিসিক উদ্যোক্তা মেলায় তার স্টল দেখে প্রশংসা করেছেন কর্মকর্তারা, আর গ্রাহকদের কাছ থেকেও পেয়েছেন অগাধ ভালোবাসা।

তরুণদের জন্য এসএম জামাল একটি অনুপ্রেরণার নাম—যিনি শেকড়কে ভালোবেসে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের উদ্যোক্তা জীবন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি শুরু

Next Post

কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তা প্রশিক্ষনের উদ্বোধন

Related Posts

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় খবর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post
কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তা প্রশিক্ষনের উদ্বোধন

কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তা প্রশিক্ষনের উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist