গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় “মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল দশটায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা ও পৌর শাখা এর আয়োজন করে।
জাতিসংঘের একটি আহ্বান এবং মানবাধিকার দিবসের মূল বার্তা, যা বৈষম্যহীনভাবে সকলের অধিকার নিশ্চিত করতে ব্যক্তি, সম্প্রদায় ও বিশ্বকে একত্রিত করতে “মানবাধিকারের জন্য দাঁড়াও” লেখা সংবলিত ব্যানার হাতে র্যালিটি কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন ও সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম মোকছেদুল আলম এবং মানবাধিকার কর্মী ও আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার
মো. ইয়াকুব খান প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী ও নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক ইভান মাতুব্বর।
প্রিন্ট করুন








Discussion about this post