মাহাবুল ইসলাম, গাংনী: ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লার ওপর হামলার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশে এবং গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হকের নেতৃত্বে শনিবার বিকেলে গাংনী উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রিন্ট করুন







Discussion about this post