মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুই নম্বর জামুর্কি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেণ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। ইউনিয়ন বিএনপির সভাপতি ডি এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম মোক্তারের সঞ্চালনায় বত্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ও টাঙ্গহাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রিন্ট করুন








Discussion about this post