প্রতিবেদক গাংনী:
শুভ বড়দিন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিএনপি নেতা নুর ইসলামের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জুগিন্দা গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণকালে নুর ইসলাম বলেন, বড়দিনের আনন্দ যেন সকল ধর্মের মানুষের মাঝে ভাগাভাগি হয়-এই মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এ আয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখাই আমাদের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শফিউর রহমান টমা, বিএনপি নেতা আক্তারুজ্জামান লিটিল, শহিদুল ইসলাম, আসাদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রিন্ট করুন






Discussion about this post