হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কুষ্টিয়ার দৌলতপুরে মরহুম আব্দুস শুকুর মালিথা মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও এস.এস.সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় খলিশাকুন্ডি কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডা: মোঃ রাশেদুল হাসান,প্রধান উদ্বোধন ছিলেন মোঃ রবিউল হাসান, প্রধান আলোচক ছিলেন খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের (অব) অধ্যক্ষ মোঃ এমদাদুর রহমান।
কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আকবর আলী মালিথার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল হক(নাজিম), বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ ফকরুজ্জামান (পথিক), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দৌলতপুর শাখার আহ্বায়ক মোঃ এহাছানুল হক।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাহী পরিচালক সেলিম মালিক মজনু, সহকারী প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন,পরিচালক মোঃ আব্দুর রউফ। এসময় মরহুম আব্দুস শুকুর মালিথা মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৩৮ জন শিক্ষার্থীকে সনদ পুরস্কার ও ক্রেস্ট প্রদান এবং এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রিন্ট করুন










Discussion about this post