মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে র্যাব-৫-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল পৃথক তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, তানোর উপজেলার চুনিয়াপাড়ায় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে- ১টি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল, ২টি সিলভার রঙের খালি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, ৪টি পাইপগান এবং ৬টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এর মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রিন্ট করুন







Discussion about this post