ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আশিকুল ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া–মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুল ইসলাম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মহন আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি সবজিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//৫জানুয়ারী ২০২৫//
প্রিন্ট করুন









Discussion about this post