মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে মিরপুর মহিলা ডিগ্রী কলেজের অডিটরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীন নেতৃত্ব এবং নেতাকর্মীদের প্রতি তার যে ভালোবাসা ও স্নেহ তা তুলনাহীন। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমদ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পুরো বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, ও রবি আন্টি সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কাকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আতিকুর রহমান তুষার, সদস্য সচিব সাব্বির আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
প্রিন্ট করুন








Discussion about this post