কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে নারী শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষনের আট দলীয় আন্ত: স্কুল ক্রিকেট র্ট্নুামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
নারীদের খেলাধূলার প্রসার, উন্নয়ন ও জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ড.নাসের ফাউন্ডেশনের উদ্যোগে কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩ দিনের উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব রেহেনা পারভিন।
উদ্বোধন এবং বিজয়ী চ্যাম্পিয়ান ও রানার্স আপ টিমের মাঝে পুরষ্কার প্রদান করেন তিনি।
ফাউন্ডেশনের সভাপতি ড. নাসের রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কুমারখালী সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় একাদশকে ৮ উইকেটে হারিয়ে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
শনিবার পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা সচিব রেহেনা পারভিন বলেন, ‘দেশের এমন একটি সময়ে নারী ক্রিকেট র্ট্নুামেন্টের এ আয়োজন আমাদের শক্তি ও সাহস যোগায়। শীতের পড়ন্ত বিকেলে নারীদের খেলায় আমি মুগ্ধ – অনুপ্রাণিত। ছেলেদের আগে এদেশের নারীরাও বিশ্বকাপ ছিনিয়ে আনবে’।
তিনি আরো বলেছেন, ‘ পুরুষের পাশাপশি এ অঞ্চলে নারীরাও শিক্ষায়, সাংস্কৃতিক ও ক্রীড়ায় অনেক ভালো করবে। তাঁরা তাঁদের মধ্যে মননশীলতা, সংবেদনশীলতা সৃষ্টিশীলতা, মানবিকতার পুন:স্ফীত ঘটিয়ে সুনিপুণ নাগরিক হিসেবে গড়ে উঠবে। আজকের এই খেলোয়ারদের পারফর্ম দেখে আমরা আশাবাদী হতে পারি যে, আমাদের আমাদের এই প্রিয় মাতৃভূমির বদনখানি কখনও মলিন হতে দিবোনা।’
ড. নাসের ফাউন্ডেশের সভাপতি ড. আবু নাসের রাজিবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক প্রমূখ।
প্রিন্ট করুন








Discussion about this post